Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর আগেই পুলিশদের লটারি! ভোটের ডিউটির জন্য মিলবে সাম্মানিক, ঘোষণা রাজ্যের

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো আসতে আর মাস দেড়েকের অপেক্ষা। তার আগেই বড় সুখবর পেলেন রাজ্যের পুলিশকর্মীরা (Police)। বিধানসভা নির্বাচনে ডিউটি করা পুলিশকর্মীদের জন্য সাম্মানিক ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। এর জন্য ৬২ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৬৫০ টাকা মঞ্জুর করা হয়েছে। নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর।

    পুলিশকর্মীদের কত সাম্মানিক দেবে রাজ্য? | (West Bengal Government)

    বিধানসভা ভোটের সময় দিনরাত এক করে ডিউটি করেছেন হাজার হাজার পুলিশকর্মী। তাঁদের সেই পরিশ্রমের দিকে তাকিয়ে মাথাপিছু ১০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

    আরও পড়ুনঃ ‘মহাগুরু’র কাঁধে এবার গুরুদায়িত্ব! মিঠুনকে নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

    নিজের কর্মস্থলের বাইরে নাকা, সেক্টর, কিউআরটি, ফ্লাইং স্কোয়াড, এসএসটি সহ নির্বাচনী ডিউটি পালন করা ৩২,১২৯ জন পুলিশকর্মীকে মাথাপিছু ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গেই পুলিশের নানা নির্বাচন সেলে দায়িত্ব পালন করা আরও ২৯৫৬ জনও সমপরিমাণ সাম্মানিক পাবেন।

    ডিজি-আইজি থেকে শুরু করে ডিআইজি, আইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ নানা পদমর্যাদার আধিকারিকরা এই সাম্মানিক পাবেন। পাশাপাশি ৩০০ জন ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, এসডিপিও পর্যায়ের আধিকারিক ও ৪১৬ জন ইনস্পেক্টর পর্যায়ের আধিকারিকের জন্যেও সাম্মানিক বরাদ্দ করা হয়েছে।

    West Bengal Government

    প্রশাসন সূত্রে খবর, থানার ওসি র‍্যাঙ্কের ২৩৩ জন, রিজার্ভ অফিসার/ এমটিও র‍্যাঙ্কের ৬৩ জন ও প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আরও ১৫১ জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য মহকুমা বা জেলায় ভোটের ডিউটি করা ডিএসপি পর্যায়ে ১৫ দিন অবধি ৪ হাজার টাকা, এসআই, এএসআই, ইনস্পেক্টর পদে ৩ হাজার টাকা ও কনস্টেবল, লেডি কনস্টেবল ও হোমগার্ডদের আড়াই হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। ডিউটি যদি ১৫ দিনের বেশি হয় তাহলে পদমর্যাদা অনুসারে সপ্তাহে পিছু অতিরিক্ত সাম্মানিকের ব্যবস্থাও রয়েছে।

    প্রত্যেক বছর ভোটেই প্রচুর দায়িত্ব পালন করেন পুলিশকর্মীরা। এবারের বিধানসভা নির্বাচনেও ব্যতিক্রম হয়নি। এবার সেই ভোটের ডিউটি করা পুলিশকর্মীদের জন্যই সাম্মানিক ঘোষণা করল রাজ্য সরকার।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কিছুক্ষণেই! শনি ও রবিবার কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর
    Next Article
    ‘একটাও বাঁধ ভাঙেনি, 'অতিরিক্ত জল জমলে ছাড়তেই হবে'-ডিভিসির কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment