Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এশিয়া কাপে ভারতের কাছে শোচনীয় হার! তারপরেই যা বললেন পাকিস্তানের কোচ, হাসির রোল নেটদুনিয়ায়

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ওমেন্স এশিয়া কাপে পাকিস্তানকে শোচনীয় ভাবে পরাজিত করেছে ভারতীয় দল (IND vs PAK)। যদিও, ওই হারের পরেও পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হেড কোচ ওয়াহাব রিয়াজের আত্মবিশ্বাস এখনও ভেঙে যায়নি। ভারতের (India Women’s National Cricket Team) কাছ থেকে বড়সড় ঝটকা পেয়েও তিনি এমন মন্তব্য করেছেন যেটি ইতিমধ্যেই হাসির উদ্রেক করেছে। আসলে, ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর ওয়াহাব রিয়াজ (Wahab Riaz) এখনও দাবি করছেন যে পাকিস্তান সবথেকে ভালো দল। আর এই বিষয়টিই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে নেটিজেনদের মধ্যেও হাসির রোল পরিলক্ষিত হয়েছে।

    এশিয়া কাপে ভারতের (IND Vs PAK) কাছে শোচনীয় হার পাকিস্তানের:

    ভারতের কাছে হারের পর পাকিস্তানের কোচ কী জানিয়েছেন: জানিয়ে রাখি যে, পাকিস্তানের মহিলা দলের হেড কোচ ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে পরের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের কথা বলেন। কিন্তু, এরপর তিনি যা বলেছেন তা জানলে নিশ্চিত হাসি পাবে। ওয়াহাব রিয়াজ বলেন যে, তিনি এখনও বিশ্বাস করেন পাকিস্তানের দলই এই টুর্নামেন্টের সেরা এবং তারাই এশিয়া কাপের ট্রফি জিতবে। পাকিস্তান দলের কোচ এর কারণ হিসাবে পরিস্থিতিকে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুবাইয়ের পরিস্থিতি পাকিস্তান দলের জন্য আদর্শ। যা তাদেরকে সেরা করে তুলেছে।

    তবে, ওয়াহাব রিয়াজ ঠিক কী ভেবে এমন প্রতিক্রিয়া দিলেন তা বুঝতেই পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। কোনও বড় দলকে পরাজিত না করে থাইল্যান্ড এবং হংকং-এর মতো দলকে হারানোর কথা ভেবেই তিনি পাকিস্তানকে শ্রেষ্ঠ দল হিসাবে বিবেচিত করছেন। আর এই বিষয়টিই তুমুল সমালোচনার উদ্রেক করেছে।

    আরও পড়ুন: Jio-Airtel-কে কড়া টক্কর! কম দামে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান BSNL-এর, মিলছে একগুচ্ছ সুবিধা

    ভারত পাকিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করেছে: উল্লেখ্য যে, দুবাইয়ের কন্ডিশনে যদি পাকিস্তানের দল সত্যিই সেরা হয়ে থাকে, তবে ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে তাদের দৃঢ়তা দেখানো উচিত ছিল। জয় না পেলেও, অন্তত লড়াইয়ের মানসিকতা দেখানো উচিত ছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তানের করুণ পরিস্থিতি পুরো বিশ্ব দেখেছে।

    আরও পড়ুন: একটি শর্তই বাড়াচ্ছে জটিলতা! কে পাবে রতন টাটার ১০,০০০ কোটি টাকা?

    T20-তে দলটি তাদের সর্বনিম্ন স্কোরে অলআউট হয়ে যায়। পাকিস্তানের ব্যাটাররা দুই অঙ্কের রান করতেই হিমশিম খাচ্ছিলেন। তাঁরা মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যান। যেখানে ভারত মাত্র ৮.৪ ওভারে, অর্থাৎ ৫২ বলে ২০ ওভারের ম্যাচটি জিতে নিতে দেয়। এরপরেও ওয়াহাব রিয়াজ চরম আত্মবিশ্বাসী হয়ে কীভাবে পাকিস্তানকে শ্রেষ্ঠ দল হিসাবে বিবেচিত করলেন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ক্রিকেট অনুরাগীরা।

    Click here to Read More
    Previous Article
    চালু হল ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ ! কারা পাবেন, কত টাকা মিলবে, জেনে নিন সব সুবিধা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment