Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাসে ৩০০০ টাকা! বিধবা ভাতার বদলে কোন প্রকল্পে নাম লেখাতে বললেন মুখ্যমন্ত্রী?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকারের তরফে মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বার্ধক্য, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এতদিন ১০০০ টাকা করে দেওয়া হত, এবার সেই ভাতা বেড়ে করা হল ১৫০০ টাকা। আজ থেকেই বর্ধিত ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিধবা ভাতা নিয়ে বিশেষ একটি পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বিধবা ভাতা প্রাপকদের কী পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?

    মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, ৬০ বছরের কম বয়সি বিধবারা চাইলে ১৫০০ টাকার বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে পারেন। কারণ ওই প্রকল্পে মাসিক ৩০০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে।

    বিষয়টি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, “যারা বিধবা ভাতার ক্ষেত্রে ৫৯ বছরের নিচে, তারা ১৫০০ টাকা বিধবা ভাতা না নিয়ে ৩০০০ টাকার অন্নপূর্ণা যোজনা নিন৷ আমরা সাহায্য করব৷ যাদের বয়স ৬০ মধ্যে তারা নিজেদের নাম বিধবা ভাতা থেকে সরিয়ে অন্নপূর্ণা ভাতায় যুক্ত করুন তাহলে ৩০০০ টাকা করে পাবেন সেটা আপনাদের সুবিধা হবে।”

    উল্লেখ্য, বয়সের নিরিখে বিধবা ভাতার সুবিধাভোগীদের সামনে এবার একটি বিকল্প পথের কথা তুলে ধরা হয়েছে। যাঁদের বয়স ৬০ বছরের মধ্যে, তাঁরা বিধবা ভাতার তালিকা থেকে নাম সরিয়ে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করলে দ্বিগুণ অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Suvendu Adhikari advised to enrolling in this scheme to receive double widow allowance

    আরও পড়ুন : ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ বাধ্যতামূলক, শিক্ষকদের জন্য এল বড় নির্দেশ

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের কোষাগারের উপর চাপ থাকা সত্ত্বেও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আর্থিক সহায়তা চালিয়ে যাওয়া হবে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ভাতা পাওয়ার যোগ্য উপভোক্তার সংখ্যা ৮২ লক্ষ ৫ হাজার। তাঁদের জন্য নির্ধারিত মোট অর্থের পরিমাণ ১৪ হাজার ৭৭০ কোটি ৫৬ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কতজন বিধবা ভাতা প্রাপক, অন্নপূর্ণা যোজনায় নাম লেখান সেই পরিসংখ্যান ফুটে উঠবে সরকারের পরবর্তী বক্তব্যে।

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মান ভারত কার্ডে e-KYC করেছেন? না হলে মিলবে না ৫ লক্ষের সুবিধা, জেনে নিন পদ্ধতি
    Next Article
    ভারতীয় ফুটবলে বড় সাফল্য! ২০ বছর পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment