Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কিছুক্ষণেই! শনি ও রবিবার কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়ার ঘন ঘন মুড সুইং, পুজোর ঠিক আগে। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন টানা ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে। আজ অবশ্য রোদের দেখা মিলেছে। উইকেন্ডেও কি একই রকম থাকবে আবহাওয়া? নাকি ফের নামবে বৃষ্টি? প্ল্যান বানানোর আগেই দেখে নিন ওয়েদার আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কবার্তা জারি হয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ও উত্তর ২৪ পরগনায়। বাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে অনেকটাই বদল হবে পরিস্থিতির।

    south bengal weather(244)

    শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। এরপর মঙ্গলবার নাগাদ ফের বাড়তে পারে ঝড়-জল।

    south bengal weather(239)

    টানা ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকবে। আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে সাধারণ মানুষকে। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি আরও কমলে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে রাজ্যে।

    South Bengal Weather Update today

    আরও পড়ুন: আলসেমির দিনে ভরসা ৫ মিনিটের রান্না! বানান চিংড়ি-চিচিঙ্গে ভাজি, রেসিপি রইল

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

    উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে
    ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোচবিহারে ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার এবং সোমবার। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। দুই দিনাজপুর ও মালদহেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণ চলবে।

     

    Click here to Read More
    Previous Article
    সপ্তম পে কমিশনে বেতন এবং পে স্কেল নিয়ে বড় প্রস্তাব! ঐক্য মঞ্চ তরফে জমা পড়ল লম্বা সুপারিশ
    Next Article
    পুজোর আগেই পুলিশদের লটারি! ভোটের ডিউটির জন্য মিলবে সাম্মানিক, ঘোষণা রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment