Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইউরোপের অন্যতম শীর্ষ ডিজেল সরবরাহকারী হয়ে উঠল ভারত! রাশিয়াতেও বাড়ছে ভারতীয় জ্বালানির চাহিদা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ডিজেল সরবরাহ তীব্র হ্রাস এবং আমেরিকা থেকে ইউরোপে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আবহে ভারত (India) ইউরোপের (Europe) জন্য ডিজেলের (Diesel Supplier) একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হয়েছে। জ্বালানি ও পণ্য পরিবহণ সেক্টরের রিয়েল-টাইম তথ্য প্রদানকারী সংস্থা ভর্টেক্সা-র মতে, গত অগাস্ট মাসে বাব-এল-মান্দেব থেকে ইউরোপে পাঠানো ডিজেলের প্রায় ৬০ শতাংশই ভারত থেকে পাঠানো হয়েছিল।

    ইউরোপের অন্যতম শীর্ষ ডিজেল সরবরাহকারী হয়ে উঠল ভারত (India)!

    জানিয়ে রাখি যে, তথ্য অনুযায়ী গত অগাস্ট মাসে বাব-এল-মান্দেব দিয়ে ইউরোপে দৈনিক প্রায় ২ লক্ষ ব্যারেল ডিজেল পাঠানো হয়েছিল। এই পরিমাণটি এক বছর আগের স্তরের কাছাকাছি। কারণ মার্চ ও এপ্রিল মাসে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে ডিজেল চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের শোধনাগার ইউনিটগুলি এখন ইউরোপের ডিজেল সরবরাহে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে।

    India has become one of the top diesel suppliers to Europe.

    ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রিফাইন করা দেশ: উল্লেখ্য যে, ভারতে স্থাপিত শোধনাগারগুলির রিফাইনিং ক্ষমতা বছরে ২৫৮.১ মিলিয়ন টন। যা অভ্যন্তরীণ জ্বালানির চাহিদাকেও ছাড়িয়ে যায়। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রিফাইন করা দেশ হিসাবে বিবেচিত হয়। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ৬১.৫ মিলিয়ন টন পেট্রোলিয়াম পণ্য রফতানি করেছে এবং পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রফতানিকারী বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসাবেও স্থান করে নিয়েছে।

    আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো! কবে-কোথায় সম্পন্ন হবে ম্যাচ?

    বর্তমানে ইউরোপের পাশাপাশি রাশিয়াতেও ভারতীয় জ্বালানির চাহিদা বাড়ছে। এদিকে, ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অপরিশোধিত তেলের সহজলভ্যতা। ভর্টেক্সার তথ্য অনুযায়ী, ভারতে অপরিশোধিত তেল ও কনডেনসেটের আগমন টানা দ্বিতীয় মাসের মতো কমে অগাস্ট মাসে দৈনিক প্রায় ৩৮ লক্ষ ব্যারেলে দাঁড়িয়েছে। যা এক বছর আগে ছিল দৈনিক প্রায় ৪৮ লক্ষ ব্যারেল।

    আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের কাছে শোচনীয় হার! তারপরেই যা বললেন পাকিস্তানের কোচ, হাসির রোল নেটদুনিয়ায়

    এমতাবস্থায়, অপরিশোধিত তেল সরবরাহের চাপ অব্যাহত থাকলে ভারতীয় শোধনাগারগুলিতে রফতানির জন্য উপলব্ধ অতিরিক্ত ডিজেলের পরিমাণও প্রভাবিত হতে পারে। এদিকে, রাশিয়া থেকে ডিজেলের সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। অগাস্ট মাসের প্রথম ২৫ দিনে রাশিয়ার সমুদ্রপথে ডিজেল ও গ্যাসঅয়েল রফতানির গড় পরিমাণ ছিল দৈনিক মাত্র প্রায় ১.৫ লক্ষ ব্যারেল। যা এক বছর আগের তুলনায় দৈনিক প্রায় ৬ লক্ষ ১০ হাজার ব্যারেল এবং গত ৫ বছরের গড়ের চেয়ে ৮১ শতাংশ কম।

    Click here to Read More
    Previous Article
    লিভ ইন সঙ্গীকে খুনের অভিযোগ! ঘটনার পুনর্নির্মাণে গিয়ে অভিযুক্তকে বেঁধে মার পুলিশের, ভাইরাল ভিডিও
    Next Article
    ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা হাতিয়ে ধর্ষণের অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment