Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটপুজোর নবমী, এখনও পর্যন্ত কোথায় কত ভোট? এগিয়ে রইল কোন কেন্দ্র?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট উৎসবের নবমী বলা চলে। কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ একাধিক কেন্দ্রে রয়েছে ভোট (West Bengal Assembly Election)। মোট ১৪২ টি আসনে সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৩৯ শতাংশ। প্রথম দফায় এই সময়ে ভোটদানের হার ছিল ১৮.৭৬ শতাংশ।

    কোন কেন্দ্রে কত ভোট (West Bengal Assembly Election) পড়ল?

    কলকাতা সহ মোট ৭ জেলায় এদিন রয়েছে ভোটগ্রহণ। সকাল ৯ টা পর্যন্ত কোন কেন্দ্রে ভোটদানের হার কত? যেমনটা জানা যাচ্ছে, ভবানীপুরে ভোট পড়েছে ১৭.০৮ শতাংশ, যাদবপুরে ১৬.৩৭ শতাংশ, কলকাতা পোর্ট এলাকায় ১৬.২০ শতাংশ। ভাটপাড়ায় সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৬৬ শতাংশ, ফলতায় ১৭.১৪ শতাংশ, বরানগরে ১৮.৬৫ শতাংশ, উত্তরপাড়ায় ১৮.৫৫ শতাংশ এবং পানিহাটিতে ভোট পড়েছে ১৮.২৪ শতাংশ। পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে পূর্ব বর্ধমান। সেখানে ভোট পড়েছে প্রায় ২১ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত পাওয়া তথ্য দেওয়া হল। আরও আপডেট মিললে তা যুক্ত করা হবে প্রতিবেদনে।

    West Bengal Assembly Election second phase voting rate

    প্রথম দফায় রেকর্ড ভোটগ্রহণ: প্রথম দফায় কার্যত রেকর্ড ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার। দ্বিতীয় দফার ভোটে (West Bengal Assembly Election) একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে রয়েছে সকলের নজর। সবথেকে বড় আকর্ষণ নিঃসন্দেহে ভবানীপুর। এই কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। শেষ হাসি কে হাসবেন সেটা দেখার অপেক্ষা।

    আরও পড়ুন : উপার্জনের থেকে খরচ বেশি, লক্ষ টাকা বাস ভাড়া দিয়ে ভোটের কাজে আসছেন কর্মীরা

    কোন কোন কেন্দ্রে নজর: নজর থাকছে ভাঙড় কেন্দ্রে। এবার ফের এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। তিনি লড়ছেন ক্যানিং পূর্ব থেকে।

    আরও পড়ুন : আইপিএস এর সঙ্গে ‘অসহযোগিতা’র অভিযোগ, ভোটের আগের রাতে বদলি ফলতার যুগ্ম বিডিও

    পাশাপাশি হাইভোল্টেজ কেন্দ্রের মধ্যে রয়েছে পানিহাটিও। সেখানে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে লড়ছেন আরজিকর নির্যাতিতা ‘অভয়া’র মা রত্না দেবনাথ। অন্যদিকে বামের প্রার্থী কলতান দাশগুপ্ত। কোন কেন্দ্রে হাওয়া কোনদিকে বয়, ৪ মে সেদিকেই নজর থাকবে সবার।

    Click here to Read More
    Previous Article
    “পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি…” ভোটের সকালেই বাংলার মহিলা ও তরুণ ভোটারদের জন্য বড় বার্তা মোদীর
    Next Article
    দ্বিতীয় দফার ভোটের দিন ২৩ জোড়া ট্রেন বাতিল—রইল বিস্তারিত তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment