Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পর্যটকদের জন্য সুখবর! ইতিহাস তৈরী করল দার্জিলিংয়ের টয় ট্রেন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে যে জায়গার নাম উঠে আসে তা হল দীঘা-পুরী-দার্জিলিং। আর দার্জিলিংয়ে গেলে সবার আগে যেটা এক্সপেরিয়েন্স করতেই হয় সেটা হল টয় ট্রেন (Toy Train)। প্রতিবছর হাজার হাজার মানুষ এই অভিজ্ঞতা পেতে দার্জিলিংয়ে আসেন। সম্প্রতি জানা যাচ্ছে টয় ট্রেনের কারণে নতুন রেকর্ড গড়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR।

    নতুন রেকর্ড গড়ল দার্জিলিংয়ের টয় ট্রেন

    যেমনটা জানা যাচ্ছে ২০২৬ সালের মে মাসে ডিএইচআর বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রাজস্ব আদায়ের পরিমাণ ৩৯৫.৬০ লক্ষ টাকা। যেটা গত বছরের এই সময়ের আইকেও ছাপিয়ে গিয়েছে। ২০২৫ সালের মে মাসে ৩৫৮.৬০ লক্ষ টাকার রাজস্ব আয় হয়েচিল টয় ট্রেন থেকে। এক মাসের আয়ের নিরিখে এই উপার্জন আগে কখনো করেনি ডিএইচআর।

    রেলের মতে, মাত্র এক বছরেই রাজস্ব আদায় বেড়েছে ৩৭ লক্ষ টাকা। যে গ্রীষ্মকালে পর্যটকদের সংখ্যা যে বাড়ছে সেটা ইঙ্গিত করে। এর পাশাপাশি দার্জিলিং ও কার্শিয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন সফর করার জন্যই অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হন। তাই এর চাহিদাও দিন দিন বেড়েই চলেছে।

    আরও পড়ুনঃ রাস্তায় থুতু, পানের পিক ফেললে দুঃখ আছে কপালে! লাগবে জরিমানা, বড় পদক্ষেপ সরকারের

    আরও সুখবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেল

    হ্যাঁ ঠিকই দেখছেন, আয়ের রেকর্ড তৈরী করার পরেও ফের একটি সুখবর আসছে বলে জানালো রেল। আসলে আগাম বুকিং থেকে শুরু করে পুরোনো কিছু বছরের ডেটা জুড়ে বোঝা যাচ্ছে, মে মাসের মত জুন মাসেও ব্যাপক পরিমাণে লোক দার্জিলিং ঘুরতে যাচ্ছেন। ফলে আরও বেশি সংখ্যক মানুষ এই জয় রাইডে চাপছেন।

    প্রসঙ্গত, গতবছরের পাশাপাশি বিগত পাঁচ বছরের হিসাবও তুলে ধরা হয়েছে। ২০২২ সালের মে মাসে টিকিট বিক্রি বাবদ ডিএইচআরের আয় ছিল ৩১৯.৬৪ লক্ষ টাকা আয় হয়েছিল। যেটা ২০২৩এ ১২ % বেড়ে দাঁড়ায় ৩৫৮,১৮ লক্ষ টাকা। যদিও মাঝে ২০২৩ সালে কিছুটা বিক্রি কমে যায় ও মাত্র ২৮৮. ৫৮ লক্ষ টাকার রাজস্ব আদায় হয়েছিল। আশা করা হচ্ছে এভাবেই পর্যটকদের মন খুশি করে আয়ের রেকর্ড ভাঙতে থাকবে দার্জিলিং হিমালয়ান রেলের টয় ট্রেন।

    Click here to Read More
    Previous Article
    কোনো দুর্নীতি বরদাস্ত নয়! ১০০ দিনের কাজ শুরুর আগেই করা নির্দেশ নারী নবান্নের
    Next Article
    বৈভব সূর্যবংশীর দুর্বলতা খুঁজে দিলেন কপিল দেব! এখন থেকেই করলেন সতর্ক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment