Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রয়োজনে সুপ্রিম কোর্টে…! ১,৯৬,০০০ কোটির হিসেব চেয়ে নবান্নকে চরম বার্তা যৌথ মঞ্চের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের (West Bengal Government) অভিযোগ, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তালিকায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প সহ আরও অনেক। বারংবারই বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় রাজ্যের তৃণমূল সরকার। কেন্দ্র সরকারের কাছে রাজ্যের বিপুল পাওনা বলে দাবি রাজ্যের। তবে তার সঠিক পরিমাণ কত? তা জানতে আসরে সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্নে (Nabanna) গেল চিঠি।

    ডিএ আবহেই নবান্নে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের | Nabanna

    রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং উন্নয়নের স্বার্থে অবিলম্বে ১,৯৬,০০০ কোটি টাকার বকেয়া সংক্রান্ত ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ্য, কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের প্রায় ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। এই দাবির সত্যতা সাধারণ মানুষের সামনে আনতে বড় পদক্ষেপ সরকারি কর্মচারী সংগঠনের।

    সংগ্রামী যৌথ মঞ্চের দেওয়া চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সরকারি বিবৃতিতে বকেয়া টাকার প্রসঙ্গ বার বার উঠে এসেছে। কেন এত পরিমাণ টাকা আটকে রয়েছে এবং কোন খাতে কত বকেয়া তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে। বকেয়া সম্পর্কে সবটা স্পষ্ট করতে রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে।

    চিঠিতে জিএসটি ক্ষতিপূরণ বাবদ বকেয়ার পরিমাণ, দুর্যোগ মোকাবিলা তহবিল এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পে রাজ্যের শেয়ারের হিসাব এবং
    সামাজিক সুরক্ষা প্রকল্প ও অন্যান্য অনুমোদিত খাতের বকেয়ার পরিমাণ কত করে তা স্পষ্ট জানানো জন্য বলা হয়েছে। প্রাপ্য অর্থ সময়মতো কেন্দ্র দিচ্ছে না বলেই কী তার সরাসরি প্রভাব রাজ্যের কোষাগারের উপর পড়ছে? এই প্রশ্ন তোলা হয়েছে।

    আরও পড়ুন: বেকার ভাতার তালিকায় নাম না পেলে কী করবেন? যুবসাথী নিয়ে বড় আপডেট নবান্নের

    সংগঠনের মতে, বকেয়া পাওয়া গেলে তা দিয়ে শিক্ষক, শিক্ষাকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ সংক্রান্ত দাবিও পূরণও সম্ভব হবে। প্রয়োজনে বকেয়া আদায়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এবার নবান্ন তরফে কী পদক্ষেপ করা হয় সেই দিকে নজর থাকবে।

    Click here to Read More
    Previous Article
    একবার রিচার্জেই চলবে পুরো বছর, Airtel-এর কম খরচের এই অফারে হবেন নিশ্চিন্ত
    Next Article
    বেকার ভাতার তালিকায় নাম না পেলে কী করবেন? যুবসাথী নিয়ে বড় আপডেট নবান্নের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment