Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জনগণনা শুরুর আগেই বড় আপডেট! অনলাইনে পরিবারের সদস্যদের নাম কীভাবে তুলবেন জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০১১ সালের পর ২০২৬। দীর্ঘ ১৫ বছর পর আবারও দেশে জনগণনা (West Bengal Census) শুরু হতে চলেছে। তবে এবার দেশবাসীর কাছে সেলফ এনুমারেশন (Self-Enumeration) তথা স্ব-গণনার সুযোগ রয়েছে। বাড়ি বসে নিজেরাই জনগণনার জন্য তথ্য আপলোড করতে পারবেন সকলে। এর জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে, কীভাবে করতে হবে জেনে নিন।

    শীঘ্রই রাজ্যে শুরু হতে চলেছে জনগণনার কাজ | (West Bengal Census)

    বাড়ি বসে স্ব-গণনার জন্য ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে https://westbengal.census.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পরিবারের প্রধান নির্বাচন করতে হবে। এই মোবাইল নম্বর ও পরিবারের প্রধানের নাম আর বদল করা যাবে না।

    আরও পড়ুনঃ ৩০০ টাকা করে জমিয়েই মিলবে ১৫ লাখ! পোস্ট অফিসের এই স্কিমে বাম্পার রিটার্ন, হিসাব বুঝুন

    এরপর স্ক্রিনে ৩৩টি প্রশ্ন সম্বলিত একটি প্রশ্নাবলী ভেসে উঠবে। সেখানে পরিবারের তথ্য, সম্পত্তি, অর্থনৈতিক কর্মকাণ্ড, আবাসন, পারিবারিক সুযোগ-সুবিধা সহ একাধিক তথ্য দিতে হবে। এই বিষয়ে যে কোনও প্রয়োজনীয় তথ্যের জন্য রয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৮৫৫।

    অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তথ্য সংক্রান্ত কোনও সমস্যা হলে ওয়েবসাইটেই তা দেখিয়ে দেবে। সেই অনুযায়ী সেটি ঠিক করে আবেদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন আবেদনকারী।

    অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর বাড়ির কাছাকাছি কোনও ল্যান্ডমার্ক দিতে হবে। সেই সঙ্গেই ম্যাপে বাড়ির অবস্থানও দেখাতে হবে। এভাবে এক এক করে সব তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করার পর তা জমা দিয়ে দিতে হবে।

    West Bengal census

    ফর্ম জমা দেওয়ার পর একটি সেলফ এনুমারেশন আইডি তৈরি হবে। এটি যত্ন করে রাখতে হবে। পরবর্তীতে পরিদর্শনে আসা গণনাকারী আধিকারিককে এই আইডি দিতে হবে। তিনি এটি সংগ্রহ করে কেন্দ্রীয় ডেটাবেসে আপলোড করবেন।

    জানা গিয়েছে, স্ব-গণনা তথা সেলফ এনুমারেশনের এই সুবিধা আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট অবধি উপলব্ধ থাকবে। এই সময়কালের মধ্যে কেউ চাইলে বাড়ি বসেই পরিবারের তথ্য অনলাইনে আপলোড করে দিতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    দেশে থেকে দেশবিরোধী কাজ! বাংলার মানুষ এর জবাব দেবে -হুঁশিয়ারি পূর্ণিমা চক্রবর্তীর
    Next Article
    হারানো আধার কার্ড ফিরে পাবেন মুহূর্তেই! জেনে নিন ই-আধার ডাউনলোডের সহজ নিয়ম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment