Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রকল্পে আর দেরি নয়! ৭ দফতরের হাতে ৩ কোটি টাকার ক্ষমতা, বড় সিদ্ধান্ত নতুন সরকারের

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার (West Bengal Government) ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অনেক সময় প্রকল্পের অনুমোদন পেতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কাজ আটকে যায়। সেই সমস্যা দূর করতেই এবার রাজ্যের বিভিন্ন দফতরের আর্থিক অনুমোদনের ক্ষমতা বাড়িয়ে দিল সরকার। এর ফলে প্রকল্পের ছাড়পত্র দ্রুত মিলবে এবং উন্নয়নের কাজও তাড়াতাড়ি শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে।

    আর্থিক ক্ষমতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (West Bengal Government)

    শুক্রবার রাজ্য সরকারের (West Bengal Government) তরফে একাধিক দফতরের আর্থিক ক্ষমতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নতুন সরকারের নিজস্ব একাধিক প্রকল্পও চালু হয়েছে। ফলে প্রশাসনিক স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বেড়েছে।

    সেই কারণেই বিভিন্ন দফতরের আর্থিক অনুমোদনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী পূর্ত (PWD), সেচ (I&WD), জনস্বাস্থ্য কারিগরি (PHE), স্বাস্থ্য, নগরোন্নয়ন-সহ মোট সাতটি দফতর এখন থেকে ৩ কোটি টাকা পর্যন্ত প্রকল্পে প্রশাসনিক অনুমোদন দিতে পারবে।

    এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সুন্দরবন বিষয়ক দফতরকে ১ কোটি টাকা পর্যন্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে। অন্য সব দফতর ৭৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুমোদন দিতে পারবে। তবে কোনও প্রকল্পে অনুমোদন দেওয়ার আগে সংশ্লিষ্ট দফতরের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সম্মতি নিতে হবে। পাশাপাশি সেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

    Suvendu Adhikari Makes Surprise Visit to DGP’s Office at Nabanna

    আরও পড়ুনঃ ফিরহাদের পদত্যাগের নেপথ্যে কে? বড় কথা বকে দিলেন সজল ঘোষ

    রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর উন্নয়ন নিয়ে মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। সেই প্রত্যাশা পূরণ করতে প্রশাসনিক কাজের গতি বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার (West Bengal Government)। বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    বহরমপুর ছাড়বো না! মমতাকে মুখের ওপর না ইউসুফ পাঠানের, বোঝাতে ব্যর্থ হলেন সৌরভ
    Next Article
    চোরের ওপর বাটপারি! পালা বদল হতেই মাছ চুরির নালিশ করলেন তৃণমূল নেতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment