Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বহরমপুর ছাড়বো না! মমতাকে মুখের ওপর না ইউসুফ পাঠানের, বোঝাতে ব্যর্থ হলেন সৌরভ

    4 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে অভ্যন্তরীণ ভাবে ভেঙে পড়ার উপক্রম দেখা গিয়েছে মমতা ব্যানার্জির (Mamata Banerjee) নিজের হাতে তৈরি সাধের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলটির। দলের কারা যে তার পক্ষে রয়েছেন, আর কারা রাজনৈতিক ভাবে তার পিঠে ছুরি মারতে উদ্যত হচ্ছেন সেই নিয়ে ধন্দে রয়েছেন প্রাক্তন তৃণমূল সুপ্রিমো। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এবার তিনি লোকসভায় প্রবেশের জন্য একটি মরিয়া চাল চেলেছিলেন। কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

    একটি জনপ্রিয় ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর থেকে একটি উপনির্বাচন জয়ের ছক সাজিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এই বাই-ইলেকশন জিতে লোকসভায় প্রবেশ করে নিজেকে দেশের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে তোলা। সেই লক্ষ্য সফল করতে চেয়ে তিনি বার্তা পাঠিয়েছিলেন টিএমসি সাংসদ ইউসুফ পাঠানের কাছে।

    Complaint filed against Mamata Banerjee in Lalbazar

    কিন্তু পদত্যাগ করতে নারাজ প্রাক্তন ভারতীয় পিঞ্চ হিটার। ওই জনপ্রিয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ইউসুফকে রাজি করানোর জন্য নিজে নয়, ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলীকে খবর পাঠিয়েছিলেন মমতা। কিন্তু শোনা যাচ্ছে চেষ্টা করেও ইউসুফকে রাজি করাতে পারেননি সৌরভ। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

    আরও পড়ুন: ফের দুর্নীতির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে! ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে তদন্তে নামছে ED? ইঙ্গিত নিশীথের

    ওই সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের সাম্প্রতিক রাজনৈতিক বিপর্যয়ের পর মমতা নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য সংসদে প্রবেশের পরিকল্পনা করছিলেন। পরামর্শদাতারা এই কাজের জন্য তাকে বহরমপুরকে বেছে নেওয়ার পরামর্শ দেন। মমতা নিজের বহরমপুরকে একটি উপযুক্ত আসন হিসেবে ভেবেছিলেন। তবে, ইউসুফ পাঠান সোজাসুজি জানিয়ে দেন যে মানুষ তাকে ভরসা করে ভোট দিয়েছিলেন। ২ বছর কোনও অন্য রাজনৈতিক উদ্দেশ্যে পদত্যাগ করে ভোটারদের আস্থার অমর্যাদা করবেন না তিনি। এরপর মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া অবশ্য এখনো জেনে ওঠা যায়নি।

    প্রসঙ্গত, ইউসুফ পাঠানকে ২০২৪ সালের ঢাক ঢোল মিটিয়ে মমতার পরামর্শেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশ করানো হয়। ২ বছর আগের সাধারণ নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয় পেয়েছিলেন তিনি। তার প্রতিপক্ষ ছিল পোড়খাওয়া কিনগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শেষপর্যন্ত ৮৫,০২২ ভোটের ব্যবধানে জয় পান পাঠান। এখন তার বিশ্বাসঘাতকতায় মমতার এই প্ল্যান ভেস্তে গেছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ চলমান রাজনৈতিক তোলপাড়কে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে ঘটনা।

    Click here to Read More
    Previous Article
    আপনার আবেদনও খারিজ হতে পারে? অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম জেনে নিন
    Next Article
    প্রকল্পে আর দেরি নয়! ৭ দফতরের হাতে ৩ কোটি টাকার ক্ষমতা, বড় সিদ্ধান্ত নতুন সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment