Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা! ৬৫ লক্ষ নাম বিচারাধীন, আপনার নামের পাশে কী দেখাচ্ছে?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List 2026)। আর সেই তালিকা ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। কোথাও নতুন নাম যুক্ত হয়েছে, আবার কোথাও বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। বিশেষ করে অনেকের নামের পাশে ‘Adjudication’ বা বিচারাধীন স্ট্যাটাস দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে। কী পরিবর্তন হল? কতজনের নাম বাদ গেল? আর যাঁদের নাম মুছে গিয়েছে, তাঁদের করণীয় কী? সব মিলিয়ে পরিস্থিতি এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

    শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List 2026)

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) শনিবার চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List 2026) প্রকাশ করেন। এসআইআর বা বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী প্রক্রিয়া শেষে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকা থেকে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে আগেই মৃত, অন্যত্র স্থানান্তরিত বা ভুয়ো হিসেবে চিহ্নিত প্রায় ৫৮ লক্ষ নাম রয়েছে। পাশাপাশি শুনানির পর নতুন করে অযোগ্য ঘোষিত হয়েছেন প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার জন।

    ‘Adjudication’ বা বিচারাধীন স্ট্যাটাস কেন?

    চূড়ান্ত তালিকার (Final Voter List 2026) বাইরে রাখা হয়েছে আরও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। এঁদের তালিকায় ‘Adjudication’ বা বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বিপুল সংখ্যক নামের নথি যাচাইয়ের জন্য Calcutta High Court নির্ধারিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটি নামের সত্যতা ও যোগ্যতা খতিয়ে দেখা হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে, যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের নাম ‘সাপ্লিমেন্টারি’ বা সম্পূরক তালিকার মাধ্যমে ধাপে ধাপে মূল ভোটার তালিকায় যুক্ত করা হবে। সিইও মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, এই কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

    নামের পাশে ‘Deleted’ দেখালে কী করবেন?

    অনেক সময় প্রকৃত ভোটারের নামও ভুলবশত তালিকা থেকে বাদ পড়ে যায়। যদি চূড়ান্ত তালিকায় আপনার নামের পাশে ‘Deleted’ লেখা থাকে, তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য ৬ নম্বর ফর্ম (Form 6) পূরণ করে জমা দিতে হবে। এরপর জমা দেওয়া নথি যাচাই করা হবে। সব কিছু ঠিক থাকলে আবারও নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

    SIR Final List Released 28th February 2026

    আরও পড়ুনঃ রাজ্যসভা মনোনয়ন ঘিরে ঝড়! LGBTQ প্রার্থী নিয়ে মুসলিম ভোটব্যাঙ্কে অসন্তোষ, চাপে মমতা?

    চূড়ান্ত তালিকা (Final Voter List 2026) প্রকাশের পর স্পষ্ট, যাচাই প্রক্রিয়ায় এবার কড়াকড়ি হয়েছে। একদিকে যেমন বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে, তেমনই বহু নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। যাচাই প্রক্রিয়া শেষ হলে সম্পূরক তালিকায় আরও পরিবর্তন দেখা যেতে পারে। ফলে নিজের স্ট্যাটাস খতিয়ে দেখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    হয়ে যযান সতর্ক! মার্চের প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের নিয়মে বদল, এখনই নিন জেনে
    Next Article
    পৌঁছে যাবে ৩৫ ডিগ্রিতে! আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আবহাওয়ার নতুন ‘খেলা’ শুরু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment