Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হয়ে যযান সতর্ক! মার্চের প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের নিয়মে বদল, এখনই নিন জেনে

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: সাইবার জালিয়াতি রুখতে কেন্দ্রের বড় পদক্ষেপ। ১ মার্চ থেকে দেশে মেসেজিং অ্যাপ ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। WhatsApp ও Telegram-(WhatsApp-Telegram) এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চালু হচ্ছে ‘সিম বাইন্ডিং’ ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী, যে মোবাইল নম্বর বা সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটি সক্রিয় না থাকলে এই অ্যাপগুলি ব্যবহার করা যাবে না। অর্থাৎ সিম নিষ্ক্রিয় বা ফোন থেকে খুলে ফেললে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে এবং পুনরায় ব্যবহার করতে হলে সেই সিম পুনরায় সংযুক্ত করে যাচাইকরণ করতে হবে।

    মার্চের প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের (WhatsApp-Telegram) নিয়মে বদল

    এই সিদ্ধান্তের গত বছরের ২৮ নভেম্বর Department of Telecommunications বিভিন্ন অ্যাপ নির্মাতাদের জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশিকা জারি করে, সেই সময়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়সীমা শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। ফলে ১ মার্চ থেকেই দেশে কার্যকর হবে ‘সিম বাইন্ডিং রুলস’। টেলিকম সাইবার সিকিউরিটি (TCS) রুলস, ২০২৪ অনুযায়ী, ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে মেসেজিং অ্যাপগুলিকে সরাসরি সক্রিয় সিমের সঙ্গে যুক্ত থাকতে হবে, বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

    আরও পড়ুন: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে লাভবান হবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা? শেয়ারের দিকে নজর বিনিয়োগকারীদের

    নতুন এই নির্দেশিকায় জানানো হয় শুধু মোবাইল অ্যাপ নয়, ওয়েব ও ডেস্কটপ সংস্করণেও কড়াকড়ি বাড়ছে। WhatsApp Web বা Telegram Web প্রতি ছয় ঘণ্টা অন্তর স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। পুনরায় লগ ইন করতে হলে কিউআর কোড স্ক্যান বা ফোন-ভিত্তিক অথেনটিকেশন বাধ্যতামূলক হবে। ফলে অ্যাকাউন্ট নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যেই এই প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।

    কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বেড়ে চলা সিম জালিয়াতি, ভুয়ো পরিচয়ে প্রতারণা এবং অনলাইন আর্থিক জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা আর কোনও ভাবে বাড়ানো হবে না এবং ১ মার্চ থেকেই নিয়ম কার্যকর হবে। সরকারের মতে, সিমের সঙ্গে অ্যাকাউন্ট সরাসরি যুক্ত থাকলে ব্যবহারকারীর পরিচয় যাচাই আরও নির্ভরযোগ্য হবে এবং সাইবার অপরাধের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।

    WhatsApp-Telegram rules change from the first day of March

    আরও পড়ুন: T20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলে কোন দলের মুখোমুখি হবে ভারত? মিলল আপডেট

    তবে এই নতুন নিয়ম ঘিরে কিছু চিন্তার  বিষয়ও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত বিদেশ সফরে যান, ডুয়াল-সিম ব্যবহার করেন বা একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট চালান, তাদের জন্য কিছুটা অসুবিধা তৈরি হতে পারে। তবুও সরকার মনে করছে, ডিজিটাল সুরক্ষার স্বার্থে এই পরিবর্তন যথেষ্ট উপযুক্ত ও প্রয়োজনীয়। ফলে মার্চের প্রথম দিন থেকেই দেশের কোটি কোটি গ্রাহকের এই অ্যাপগুলি ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন দেখা যেতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
    Next Article
    প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা! ৬৫ লক্ষ নাম বিচারাধীন, আপনার নামের পাশে কী দেখাচ্ছে?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment