Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পৌঁছে যাবে ৩৫ ডিগ্রিতে! আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আবহাওয়ার নতুন ‘খেলা’ শুরু

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ক্রমশ উর্ধ্বমুখী তাপমাত্রা। সকালের দিকে সামান্য শিরশিরানি, তবে বেলা বাড়তেই গায়েব। এখনই ফ্যান চালানোর মত অবস্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update), মার্চের শুরুতে আরও গরম বাড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আপাতত কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি বাড়বে তাপমাত্রা।

    সোমবারের পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে একাধিক জেলায়। আপাতত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে। তবে মার্চের শুরুতে বদলে যাবে চিত্র। ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।

    আরও পড়ুন: হয়ে যযান সতর্ক! মার্চের প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের নিয়মে বদল, এখনই নিন জেনে

    হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। সবমিলিয়ে আগামী কয়েকদিন আবহাওয়ার মুড সুইং বজায় থাকবে।

    Weather Update the new year brings bone-chilling cold with record low temperatures in kolkata

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি সমস্ত জেলায় আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের জেলাগুলিতে এখনও কুয়াশার প্রভাব রয়েছে। আগামী কয়েকদিনও তা বর্তমান থাকবে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।

    Click here to Read More
    Previous Article
    প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা! ৬৫ লক্ষ নাম বিচারাধীন, আপনার নামের পাশে কী দেখাচ্ছে?
    Next Article
    উচ্চ মাধ্যমিক নিয়ে বড় আপডেট! অনলাইন ক্লাস বাধ্যতামূলক হতে চলেছে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment