Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রধানমন্ত্রী মোদীর কনভয় যাওয়ার পথে মিলল বিস্ফোরক! গ্রেফতার এক সন্দেহভাজন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বেঙ্গালুরু সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)‌ নিরাপত্তা, বড়সড়‌ প্রশ্ন মুখে। প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছ থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। ঘটনাকে ঘিরে তৎপর হয়ে ওঠে কর্নাটক পুলিশ। ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

    মোদীর (Narendra Modi) সভাস্থলের কাছে মিলল বিস্ফোরক:

    রবিবার বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি ছিল। সেই কারণে গোটা শহরেই ছিল কড়া নজরদারি। নিয়ম অনুযায়ী, কোনও ভিআইপি কর্মসূচির আগে তাঁর যাতায়াতের রাস্তাগুলি বিশেষভাবে পরীক্ষা করা হয়। সেই সময়ই কাগালিপুরা এলাকার কাছে সন্দেহজনক বস্তু দেখতে পান নিরাপত্তারক্ষীরা। পরে পরীক্ষা করে জানা যায়, সেগুলি জিলেটিন স্টিক।

    বিষয়টি সামনে আসতেই শুরু হয় তৎপরতা। মুহূর্তের মধ্যে এলাকা ঘিরে ফেলে পুলিশ। পাশাপাশি ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর সভাস্থলের নিরাপত্তাও আরও শক্তিশালী করা হয়।

    উল্লেখ্য, তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, হ্যাল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং কেন্দ্রের কাছে বিস্ফোরক রাখা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, আর্ট অফ লিভিং কেন্দ্রেই প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

    ফোন পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে দুই এলাকাতেই তল্লাশি শুরু করে। হ্যাল বিমানবন্দর এলাকায় কিছু না মিললেও সভাস্থলের অদূরে বিস্ফোরক উদ্ধার হয়। এরপর ফোন নম্বরের সূত্র ধরে কোরামাঙ্গালা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা এখন খুঁজে দেখছেন, অভিযুক্ত একাই এই কাজ করেছে নাকি এর পিছনে আরও কেউ রয়েছে।

    Explosives found on the way to PM Narendra Modi's convoy! Suspect arrested

    আরও পড়ুন : বিজেপি সরকার গড়তেই তোলাবাজি বন্ধের আর্জি! নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বাস মালিকদের

    পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এর আগেও বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরের সময় ভুয়ো হুমকি দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করেছিল। অতীতে তাঁকে আটক করা হলেও পরে জানা যায়, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। তবে এবার প্রধানমন্ত্রীর সফরের সময় একই ধরনের ঘটনা ঘটায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য বা বড় পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

    Click here to Read More
    Previous Article
    নতুন সপ্তাহে বাড়বে দুর্যোগ! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, জানুন ওয়েদার আপডেট
    Next Article
    মুখ্যমন্ত্রী হওয়ার পর ‘শান্তিকুঞ্জ’এ প্রথম দিন, কী কী ছিল শুভেন্দু অধিকারীর পাতে?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment