Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুখ্যমন্ত্রী হওয়ার পর ‘শান্তিকুঞ্জ’এ প্রথম দিন, কী কী ছিল শুভেন্দু অধিকারীর পাতে?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : শনিবার বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এদিন রাতেই কাঁথিতে পৌঁছান শুভেন্দু। নিজের বাড়ি শান্তিকুঞ্জে পা রাখতেই মধ্যরাতেও তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখান দলীয় কর্মী সমর্থকরা। রবিবার দুপুরে বাড়ির খাবার খেয়ে আবার কলকাতার উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    মুখ্যমন্ত্রী হওয়ার পর কী খেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    এদিন লাঞ্চে কী খেলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? জানা গিয়েছে, এদিন শুভেন্দুর মা গায়েত্রী অধিকারী এবং মাসি মিলে হরেক পদ রান্না করেছিলেন। মেনুতে এদিন ছিল মোচার ঘন্ট, করলা সেদ্ধ, পোনা মাছের কালিয়া, সর্ষে ইলিশ, মুরগির মাংস এবং শেষ পাতে টক দই।

    What did suvendu adhikari eat in his kanthi house

    কী খাবার পছন্দ শুভেন্দুর: এর আগে গায়েত্রী দেবী জানিয়েছিলেন, খাওয়ার বিষয়ে বিশেষ বাছবিচার নেই শুভেন্দুর। তবে ইলিশ তাঁর বিশেষ পছন্দের। ইলিশ মাছ ভাজা বা ভাপা ইলিশ তাঁর প্রিয়। শুভেন্দুর খাওয়া দাওয়ার বিষয়ে তাঁর মা জানান, বাড়িতে সকালে তাঁর টিফিনে থাকে সবজি, রুটি আর ফল’।

    আরও পড়ুন : অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, রাজনীতিতে নবাগত বিজয়কে শুভেচ্ছা মোদীর

    বাড়িতে কী খান: গরমকালে রাতে আলুভাতে আর জল ঢালা ভাত খান শুভেন্দু (Suvendu Adhikari)। এছাড়া মাছ ভাজা, ডাল, পোস্ত খেতেও ভালোবাসেন তিনি। বিশেষ করে ইলিশ ভাপা বা ভাজা তিনি খুব ভালোবাসেন বলে জানান তাঁর মা।

    আরও পড়ুন : CBSE রেজাল্ট নিয়ে জল্পনা, কীভাবে কোথায় দেখা যাবে ফলাফল?

    প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় পরিবারকে তেমন সময় দিতে পারেননি শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিন তিনি বাড়ির লোকদের সঙ্গেই কাটালেন। রবিবার বিকেল পর্যন্ত কাঁথির বাড়িতেই ছিলেন শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    প্রধানমন্ত্রী মোদীর কনভয় যাওয়ার পথে মিলল বিস্ফোরক! গ্রেফতার এক সন্দেহভাজন
    Next Article
    শুভেন্দুর শপথ নেওয়ার দিনেই বড় পদক্ষেপ SSC-র! প্রকাশিত হল ২০১৬-র SLST- র OMR শিট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment