Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পড়বে মুহুর্মুহু বাজ, বিকেলে ঝড়-বৃষ্টির তাণ্ডব বাড়বে দক্ষিণবঙ্গে! ৯ জেলায় জারি সতর্কতা

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ ছিল। দুপুর গড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি শুরু, মুহুর্মুহু পড়ছে বাজ। আবহাওয়া দপ্তর বলছে, আজ দিনভর বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলা ভিজতে পারে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আপাতত ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অবধি ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কা। আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।

    আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ঝড়-জলের পরিস্থিতি অব্যাহত থাকবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টি ও ঝড়ের পাশাপাশি রয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের সতর্কতা, দুর্যোগের সময় কোনও অবস্থাতেই খোলা আকাশের নীচে বা গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে না। সুরক্ষিত পাকা বাড়ির ভেতরে থাকার কথা বলা হয়েছে।

    Weather Update

    আরও পড়ুন: বিনামূল্যে বিদ্যুতের জন্য হুড়োহুড়ি, বাড়িতে ভাড়া থাকলে আবেদন করা যাবে পিএম সূর্য ঘর যোজনায়?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে ফের জারি কমলা সতর্কতা। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা ওপরের দিকের পাঁচ জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহন্তে বাড়বে দুর্যোগ। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    এবার পাল্টা দিলেন অভিষেক! বড় দাবি নিয়ে হাই কোর্টে তৃণমূল সাংসদ
    Next Article
    শীর্ষস্থান হাতজাড়া ‘জোয়ার ভাঁটা’র, পরশুরামকে টপকে ‘টপার’ জি বাংলার এই মেগা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment