Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পিঙ্ক কার্ডের আবেদন এখন আরও সহজ, কোন নথি লাগবে? রইল সম্পূর্ণ গাইডলাইন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হয়েছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Free Bus)।

    পিঙ্ক কার্ডের আবেদন, রইল সম্পূর্ণ তথ্য (Free Bus)

    রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতই চলতি মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা (Free Bus)। যদিও এখনো পর্যন্ত সরকারি বাসে যাতায়াতের জন্য কোন নদী দেখাতে হচ্ছিল না। তবে এবার থেকে চালু হল পিঙ্ক কার্ড। এই কার্ড সাথে থাকলে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। কিভাবে এই কার্ড এবং কোথা থেকে কার্ডের আবেদন করবেন আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
    Free Bus application for the pink card here is the complete information

    আরও পড়ুন: জুলাইয়ের প্রথম সপ্তাহান্তে বাজারে সোনার দাম কত জানুন?

    আবেদন করবেন কীভাবে: অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। ফ্রি-তে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে।

    কী কী নথি প্রয়োজন: মহিলাদের পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের জেরক্স কপি জমা দিতে হবে।

    কোন কোন বাসে সুবিধা পাবেন: ডব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। সরকারি এসি বাস, ভলভো বাস, এমনকী এক্সপ্রেস বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে (Free Bus)।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: 'রিক্সায় দাঁড়িয়ে হলেও ২১ জুলাই হবে' বিরাট ঘোষণা মমতার
    Next Article
    ট্রাম্পকে পরোয়া না করেই হরমুজে ‘টোল’-এর সিদ্ধান্ত ইরানের! ছাড় পাবে ভারত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment