Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পিঙ্ক কার্ড করতে এই ৩ নথি লাগবেই! সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য অবশ্যই জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ ১ জুন থেকে সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি (Free Bus Service) করে দিয়েছে রাজ্য সরকার। যে কোনও একটি রাজ্য স্বীকৃত পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তাঁরা। তবে ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক কার্ড (Pink Card) চালু হয়েছে। এবার থেকে এই কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। এই কার্ড তৈরির জন্য কোন তিনটি নথি লাগবেই লাগবে জেনে নিন।

    পিঙ্ক কার্ড তৈরির ক্ষেত্রে জরুরি ৩ নথি | (Pink Card)

    গত শনিবার থেকে রাজ্যে পিঙ্ক কার্ড চালু হয়েছে। আগামীদিনে এই কার্ড না থাকলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে না। ভাড়া দিয়ে সফর করতে হবে। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, পিঙ্ক কার্ড তৈরির ক্ষেত্রে কোন কোন নথি লাগবে।

    আরও পড়ুনঃ কলকাতা থেকে বাঁশপাহাড়ি AC বাস! এবার একদিনেই ঘুরে আসুন জঙ্গলমহল, রইল রুট ও টাইমটেবিল

    সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড তৈরি করতে হলে আবেদনকারী মহিলার আধার কার্ড ও ভোটার কার্ড লাগবে। সেই সঙ্গেই রাজ্যের ২০২৬ এসআইআর তালিকায় নাম থাকতে হবে। একইসঙ্গে আবেদনকারীর স্ট্যাম্প সাইজ বা ডিজিটাল ছবি দরকার। এছাড়া মোবাইল নম্বর কাছে রাখতে হবে। কারণ সেখানে ওটিপি আসতে পারে।

    পিঙ্ক কার্ডে আবেদনের পদ্ধতি

    অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিঙ্ক কার্ড বানানো যায়। আবেদনকারী নিজের সুবিধা অনুযায়ী পদ্ধতি বেছে নিতে পারেন।

    অনলাইন আবেদনের ক্ষেত্রেঃ প্রথমে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য দেওয়া লিঙ্ক করে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এরপর একটি রিসিট পাওয়া যাবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে। ভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হলে পিঙ্ক কার্ড পাওয়া যাবে।

    Pink Card

    অফলাইন আবেদনের ক্ষেত্রেঃ পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে ও পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড দেওয়া হবে।

    এদিকে পিঙ্ক কার্ড আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সবাই এখনও পাননি। সেই কারণে এখনও অবধি নির্দিষ্ট কোনও একটি সচিত্র পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন মহিলারা। সবাই পেয়ে গেলে এই পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    অগ্নিমিত্রার অভিনব উদ্যোগ! মহিলাদের বড় ‘উপহার’ দিলেন রাজ্যের মন্ত্রী
    Next Article
    AGNIMITRA PAUL | “নো পার্কিং-এ গাড়ি রাখলে ইফাইন করবো”- সাফ হুঁশিয়ারি অগ্নিমিত্রার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment