Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাঁশকুড়া লাইনের যাত্রীদের জন্য বড় আপডেট! তারকেশ্বরগামী বিশেষ ট্রেনের টাইম টেবিল দেখে নিন

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: তারকেশ্বর যাত্রায় আসন্ন শিবের মাথায় জল ঢালতে চোখে পড়ার মতন ভিড় হয়। তাদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল (Indian Railways)। পাঁশকুড়া লাইনে এই ট্রেনগুলো চলবে। অতিরিক্ত যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে এই ট্রেন গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পাঁশকুড়া লাইনে বিশেষ ট্রেন চালু, জেনে নিন বিস্তারিত (Indian Railways)

    এই উপলক্ষে ট্রেন নং ৩৮৮০৮, ট্রেন নং ৩৮৮১০, ট্রেন নং ৩৮৮২৩, ট্রেন নং ৩৮৮২৯ প্রতি রবিবার এই যাত্রা পথে চলবে। প্রতি রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে পাঁশকুড়া থেকে ছেড়ে ট্রেনটি হলদিয়া পৌঁছবে ৮টা ০৫ মিনিটে। আবার ফিরতি পথে হলদিয়া থেকে সকাল ৯টা ৫০ মিনিটে পাঁশকুড়ার উদ্দেশে ছাড়বে ট্রেন।

    Indian Railways special train introduced on the Panskura line

    আরও পড়ুন: পিঁপড়ের হাত থেকে চিনি-সুজি বাঁচাতে এই টোটকা একবার ব্যবহার করেই দেখুন

    শ্রাবণ মাসে পুণ্যার্থীদের ভিড়ে যাত্রী সাধারণদের স্বাচ্ছন্দ দিতে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন স্পেশাল ট্রেন চালানোর আবেদন করেছিল। পাশাপাশি আগামী ২৬ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট এবং ১৬ আগস্ট ২০২৬ তারিখে।

    বিশেষ ট্রেনগুলি ঘোষিত সময়সূচি অনুযায়ী রঘুনাথবাড়ি, রাজগোদা, শহীদ মাতঙ্গিনী, তমলুক, কেশবপুর, সতীশ সামন্ত পি.এইচ মহিষাদল, বরদা, বাসুলিয়া, সুতাহাটা, দুর্গাচক, দুর্গাচক টাউন, বন্দর পি.এইচ. এবং হলদিয়া স্টেশনে থামবে।

    তাছাড়া, পুণ্যার্থীদের সুবিধার্থে উল্লিখিত রবিবারগুলিতে নিম্নলিখিত ‘গ্যালপিং’ ইএমইউ লোকাল ট্রেনগুলি যাত্রাপথের সমস্ত স্টেশন ও প্যাসেঞ্জার হল্ট-এ থামবে। পাশাপাশি এই অতিরিক্ত ট্রেন গুলি চলার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলেও মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    'হাম লড়েঙ্গে চোরোঁ সে'! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবিতে উত্তাল কলকাতার রাজপথ
    Next Article
    মোঘল সাম্রাজ্য বাদ দেওয়াতেই কি নিট-কে সামনে রেখে আন্দোলন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment