Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভয়ঙ্কর অভিযোগ, তদন্তে নামল স্বাস্থ্য দপ্তর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরকে (Sebashray) ঘিরে ওঠা একের পর এক অভিযোগের জেরে প্রশাসনিক তৎপরতা আরও বাড়াল রাজ্য সরকার। সেবাশ্রয় শিবির আয়োজনের ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হয়েছিল কি না, সরকারি পরিকাঠামো ব্যবহারে কোনও অনিয়ম হয়েছে কি না এবং কারা সেই সিদ্ধান্তে যুক্ত ছিলেন সেইসব দিক খতিয়ে দেখতে পুলিশের কাছ থেকে বিস্তারিত তদন্ত রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দফতর।

    অভিষেকের (Abhishek Banerjee) সেবাশ্রয় সংক্রান্ত রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তর

    প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দক্ষিণ ২৪ পরগনায় আয়োজিত সেবাশ্রয় কর্মসূচির জন্য স্বাস্থ্য দফতরের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। এই তথ্য সামনে আসার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করছে স্বাস্থ্য ভবন। তদন্তে যদি কোনও সরকারি আধিকারিকের অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মেলে, তাহলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হতে পারে।

    শুধু অনুমোদনের বিষয়ই নয়, সরকারি স্বাস্থ্য পরিকাঠামো কীভাবে ব্যবহার করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত ছাড়াই জেলার স্বাস্থ্য প্রশাসনের কিছু অংশ সরকারি পরিকাঠামো সেবাশ্রয় শিবিরে কাজে লাগিয়েছিল। কার নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তে কোন কোন সরকারি আধিকারিকের ভূমিকা ছিল, তা এখন খুঁটিয়ে যাচাই করছে রাজ্য সরকার।

    ইতিমধ্যেই কয়েকজন আধিকারিক তদন্তকারীদের নজরে এসেছেন বলে জানা গিয়েছে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে অনুমোদন ছাড়া চিকিৎসা পরিষেবা এবং ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনার অভিযোগ তুলে রায়নগরের বাসিন্দা শুকদেব দাস ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ করা হয়েছে।

    অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তভার দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের এসডিপিও-কে এবং ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এসট্যাব্লিশমেন্ট আইনের আওতাতেও পৃথক অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

    Terrible allegations about Abhishek Banerjee's Sebashray

    আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কি আবার আবেদন করা যাবে? সংশোধনের উপায় জানুন

    মামলার পরিধি শুধুমাত্র ফৌজদারি অভিযোগেই সীমাবদ্ধ থাকছে না, একাধিক বিশেষ আইনও এই তদন্তের আওতায় এসেছে। এখন প্রশাসনের নজর পুলিশের তদন্ত রিপোর্টের দিকে। সেই রিপোর্টে কী তথ্য উঠে আসে এবং তার ভিত্তিতে স্বাস্থ্য দফতর সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই আগামী দিনে এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    নিয়োগ দুর্নীতিতে অভিষেককে আড়াল করছেন? অবশেষে মুখ খুললেন ‘কালীঘাটের কাকু’
    Next Article
    ভরা মরশুমেও ইলিশ নেই বাংলাদেশে, ১ কেজি ওজনের মাছের দাম কত জানেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment