Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিষেকের সাথে শুনানি চাইছেন সুমিত, কি বললেন বিচারপতি?

    18 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : ফের হাইকোর্টে ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায় (Sumit Roy)। ভবানী ভবনে পরপর দুদিন হাজিরা দেওয়ার পরও তাকে সোমবার ফের তলব করেছে সিআইডি। সেই তলবের মধ্যেই নতুন মামলায় গ্রেফতারির আশঙ্কা থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

    ফের হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায় (Sumit Roy)

    বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে নতুন করে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন সুমিতের আইনজীবী। প্রসঙ্গত, সুমিতের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা চলছে। তার মধ্যে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ যেমন রয়েছে, তেমনই নিয়োগ সংক্রান্ত মামলাতেও তাঁর নাম জড়িয়েছে। সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে একাধিকবার তলব করা হয়েছিল।

    উল্লেখ্য, কিন্তু দীর্ঘদিন তদন্তকারীদের সামনে হাজির হননি তিনি। প্রায় দুমাস তাঁর কোনও সন্ধান না মেলার পর শেষ পর্যন্ত গত শনিবার ভবানী ভবনে পৌঁছে তদন্তকারীদের মুখোমুখি হন অভিষেকের আপ্ত-সহায়ক। এর আগে আরও চারটি মামলায় একই ধরনের আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। এবার সেই আবেদনের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি মামলা। এই নতুন মামলায় আবেদন করার অনুমতিও দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

    মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলার শুনানি রয়েছে। সেই কারণে সুমিতের মামলাটিও একই দিনে শুনে নেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। যদিও আদালত জানিয়ে দিয়েছে, দুই মামলাকে একসঙ্গে দেখা হবে না। পৃথকভাবেই সুমিতের আবেদনের শুনানি হবে।শালবনীর জমি সংক্রান্ত মামলায় আগেই আদালতের কাছ থেকে রক্ষাকবচ পেয়েছিলেন সুমিত। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, তদন্তের প্রয়োজনে তাঁকে তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে হবে। সেই নির্দেশের পরই ভবানী ভবনে গিয়ে তদন্তকারীদের সামনে উপস্থিত হন তিনি।

    Sumit Roy is seeking a hearing with Abhishek
    আরও পড়ুন :দুর্গাপুজোয় ছুটির ধামাকা! টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল হলিডে লিস্ট

    সোমবারের শুনানিতে সুমিতের পক্ষে তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য মূলত তদন্তে সহযোগিতার বিষয়টিই সামনে আনেন। তাঁর বক্তব্য, “ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করছেন।” এখন নতুন মামলায় হাই কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে। পাশাপাশি সিআইডির জিজ্ঞাসাবাদে সুমিতের থেকে আর কী তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    ‘কী ভাবে, কত দিনের মধ্যে এই টাকা..,’ বকেয়া DA ইস্যুতে বড় কথা বলে দিলেন আইনজীবী ফিরদৌস শামিম
    Next Article
    বিয়ে করলেই সরকার দেবে ৫ লাখ! বাম্পার এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? আবেদন পদ্ধতি জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment