Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘কী ভাবে, কত দিনের মধ্যে এই টাকা..,’ বকেয়া DA ইস্যুতে বড় কথা বলে দিলেন আইনজীবী ফিরদৌস শামিম

    18 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ হাতে সময় মাত্র ২৫ দিনে। বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে রাজ্যকে কড়া ডেডলাইন সুপ্রিম কোর্ট (Supreme Court) গঠিত মনিটরিং কমিটির। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৬৫০০০ জনের বকেয়া মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। অর্থাৎ রাজ্য সরকারের হাতে সময় একমাসেরও কম।

    বকেয়া ডিএ-র অংশ মেটাতে হবে পুজোর আগেই | Dearness Allowance

    কমিটিকে রাজ্য জানিয়েছে, ৬৪,৭৫৯ জনের ই-সার্ভিস বুক এখনও পর্যন্ত স্ক্যান করে আপলোড করা হয়েছে। এই সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ ২০০৮-২০১৫ সালের বকেয়ার প্রথম কিস্তি ৩ সেপ্টেম্বরের মধ্যেই মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পুজোর আগেই সুখবর আসতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের জন্য।

    মনিটরিং কমিটির এই রিপোর্ট নিয়ে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। এই প্রসঙ্গে মামলাকারী সরকারি কর্মীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামিম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে কী ভাবে, কত দিনের মধ্যে এই টাকা দিতে হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব তা কর্মীদের মিটিয়ে দেওয়া হোক।”

    উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গঠিত কমিটিকে রাজ্য জানিয়েছিল, ২০০৮-২০১৫ সালের পুরনো কর্মীদের মহার্ঘ ভাতা সঠিক ভাবে হিসেব করার জন্য ওই কর্মীদের ই-সার্ভিস বুক আপডেট করা হচ্ছে। সেই কারণে কিছুটা সময় লাগছে। ৬৪,৭৫৯ জনের ই-সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে আপলোড করা হয়েছে বলে জানায় রাজ্য।

    dearness allowance da(1)

    আরও পড়ুন: দুর্গাপুজোয় ছুটির ধামাকা! টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল হলিডে লিস্ট

    রাজ্য তরফে জানানো হয়, ১,৩৩,৯৯১ জন কর্মী সার্ভিস বুক আপডেট করার প্রক্রিয়া শুরু করেছেন। পুরনো কর্মীদের বেতন সংক্রান্ত সকল প্রাসঙ্গিক তথ্য না থাকায় ই-সার্ভিস বুক আপডেট করা মহার্ঘ ভাতার হিসেব করার জন্য প্রয়োজনীয় বলে জানায় রাজ্য। আপাতত ই-সার্ভিস বুক আপডেট হয়ে গিয়েছে এমন কর্মীদের ২০০৮-২০১৫ সালের ডিএ-র প্রথম কিস্তির টাকা ৩ সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে বলেছে সর্বোচ্চ আদালতের গড়ে দেওয়া মনিটরিং কমিটি। অর্থাৎ পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন।

    Click here to Read More
    Previous Article
    পাঠ্যপুস্তকে শ্যামপ্রসাদের জীবনী অন্তর্ভুক্ত হবে - জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    Next Article
    অভিষেকের সাথে শুনানি চাইছেন সুমিত, কি বললেন বিচারপতি?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment