Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন এখনই নয়, কবে খুলবে পোর্টাল? জানুন পুরো আপডেট

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বর্তমানে হট টপিক অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)! কে টাকা পেয়েছে আর কে টাকা পায়নি তা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। তাঁদের প্রত্যেককে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তবে এখনও অনেকেই আবেদন করতে পারেননি। এবার তাঁদের জন্য নতুন করে আবেদন নেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন আবেদনের সুযোগ।

    অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) কীভাবে নতুন করে আবেদন করবেন?

    নতুন করে আবেদন চালু হলে socialregistry.wb.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ধাপে ধাপে প্রক্রিয়াটি জেনে নিন—

    ১. সরকারি Annapurna Yojana Portal-এ গিয়ে Online Application বা Registration অপশন বেছে নিতে হবে।

    ২. এরপর আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

    ৩. ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্ক করা থাকা জরুরি, কারণ ৩,০০০ টাকা DBT-এর মাধ্যমে পাঠানো হবে।

    ৪. সব তথ্য ভালোভাবে দেখে Submit করতে হবে। এরপর পাওয়া Application ID বা Temporary Application ID রেখে দিতে হবে।

    কী কী লাগবে?

    আবেদনের জন্য ভোটার কার্ড বা EPIC, আধার কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর লাগবে। পাশাপাশি পরিবারের সদস্যদের নাম, জন্মতারিখ, ঠিকানা, সম্পর্ক, প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার, মোবাইল নম্বর, ভোটার কার্ড, বিধানসভা কেন্দ্র এবং Part Number-এর মতো তথ্যও দিতে হবে। ১২ পাতার ফর্মে এই তথ্যগুলি চাওয়া হয়। তবে এখনই নতুন ফর্ম জমা দেওয়া যাচ্ছে না। কারণ এখনও নতুন আবেদন শুরু হয়নি।

    কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে?

    সরকারি তথ্য অনুযায়ী, জুনে ২৮ লক্ষ মহিলাকে দিয়ে টাকা (Annapurna Yojana) দেওয়া শুরু হয়। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে ১ কোটি ২৮ লক্ষ হয়। চলতি মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা প্রকল্পের আওতায় এসেছেন। মোট আবেদনকারীর মধ্যে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং আরও ১৪ লক্ষ আবেদন যাচাইয়ের মধ্যে রয়েছে। তবে বাতিল হওয়া আবেদনকারীদের মধ্যে যোগ্যদের সুযোগ দিতে Claim and Objection Portal চালু করা হয়েছে। যোগ্য কেউ বাদ পড়েছেন কি না, তা দেখতে মহিলা মোর্চার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলির যাচাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যাচাইয়ে যোগ্য হলে তবেই প্রকল্পের সুবিধা মিলবে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত মহিলারাও অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) ৩০০০ টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Suvendu Adhikari big announcement about Annapurna Yojana

    আরও পড়ুনঃ সমবায় ভোটে ডোমকলে লাল ঝড়, আটটি আসনই সিপিএমের দখলে! কী ইঙ্গিত বিধায়কের?

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নামে ভুয়ো লিঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে। তাই আবেদন করার সময় শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহার করুন। অচেনা লিঙ্কে গিয়ে আধার, ব্যাঙ্কের তথ্য বা OTP দেবেন না।

    Click here to Read More
    Previous Article
    ৫ দিনের লম্বা ছুটি আগস্টের শেষে! কবে কবে স্কুল-কলেজ বন্ধ, দেখে নিন…
    Next Article
    হদিশ নেই হাজার হাজার কুইন্টাল রেশন ধানের! CAG রিপোর্টে বিস্ফোরক তথ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment