Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫ দিনের লম্বা ছুটি আগস্টের শেষে! কবে কবে স্কুল-কলেজ বন্ধ, দেখে নিন…

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আগস্টের  শেষ সপ্তাহে একাধিক উৎসবের কারণে টানা ৫ দিন বন্ধ থাকবে রাজ্যসমস্ত স্কুল (School Holidays)। এর জন্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। পাশাপাশি এই ছুটি শুরু হবে ২৫ তারিখ থেকে। পরপর তিনদিন রয়েছে উৎসব। পাশাপাশি শনি ও রবিবার অধিকাংশের স্কুল বন্ধ থাকে। যার ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি থাকছে রাজ্যের সমস্ত স্কুলে।

    আগস্ট শেষেই লম্বা ছুটি টানা ৫ দিন স্কুল-কলেজ বন্ধ (School Holidays)

    সদ্য জারি হওয়ার নোটিশের বলা হয়েছে সামনেই রয়েছে- মিলাদ-উন-নবী, ওনাম, রাখী পূর্ণিমা এবং বরলক্ষ্মী ব্রত-র মতো উৎসব পালিত হবে আগস্টের শেষ সপ্তাহে। আর এই উৎসব উপলক্ষ্যে ২৫, ২৬ এবং ২৮ তারিখ স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি এদিকে ২৯ আগস্ট এবং ৩০ আগস্ট হল শনি ও রবিবার। যার ফলে সব মিলিয়ে টানা ছুটি পাবেন স্কুল পড়ুয়ারা (School Holidays)।

    School Holidays five-day break for schools and colleges at the end of august

    আরও পড়ুন: মেয়ের পড়াশোনায় মাসে ৫০০ টাকা! CBSE-র এই স্কলারশিপে কারা পাবেন সুবিধা?

    বিভিন্ন রাজ্যে পালিত হয় বিভিন্ন উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে রাজ্যে আলাদা আলাদা করে ছুটি থাকে। জেনে নিন আজকের প্রতিবেদনে ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে কোন রাজ্যে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    ২৫ আগস্ট পালিত হবে ঈদে মিলাদ। এই উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। তেমনই ২৬ আগস্ট তিরুভোনাম পালিত হবে। এই উপলক্ষ্যে কেরালাতেও থাকবে ছুটি। ২৮ আগস্ট পালিত হবে রাখী উৎসব। এই ছুটি বিভিন্ন রাজ্যে আছে।

    তেমনি বাংলায় সকল সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে এই দিনে। তেমনই আবার এই দিন পালিত হবে বরলক্ষ্মী ব্রত। সব মিলিয়ে বিভিন্ন রাজ্যে ২৮ আগস্ট আছে ছুটি। পাশাপাশি ২৯ এবং ৩০ আগস্ট হল শনি ও রবিবার। এই কারণে অধিকাংশ রাজ্যে অধিকাংশ স্কুল বন্ধ থাকবে এই দুদিন (School Holidays)।

    Click here to Read More
    Previous Article
    সমবায় ভোটে ডোমকলে লাল ঝড়, আটটি আসনই সিপিএমের দখলে! কী ইঙ্গিত বিধায়কের?
    Next Article
    অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন এখনই নয়, কবে খুলবে পোর্টাল? জানুন পুরো আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment