Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বরাহনগর থেকে ব্যারাকপুর, মেট্রোর পিঙ্ক লাইনের কাজে গ্রিন সিগন্যাল, কটা স্টেশন থাকবে?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে মেট্রোর কাজে এসেছে গতি। শহর থেকে শহরতলি, বিভিন্ন রুটে সম্প্রসারিত হচ্ছে মেট্রো (Kolkata Metro)। চিংড়িঘাটার দীর্ঘদিনের জট কেটেছে। এবার ব্যারাকপুরেও মেট্রো প্রকল্পে মিলল সবুজ সঙ্কেত। বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের জন্য এনওসি দিল কলকাতা পুরনিগম।

    বরাহনগর-ব্যারাকপুর মেট্রো (Kolkata Metro) প্রকল্পে মিলল ছাড়পত্র

    বেশ কিছুদিন আগেই এই পিঙ্ক লাইনের কাজে কলকাতা পুরনিগমের ছাড়পত্রের ইঙ্গিত দিয়েছিলেন স্মিতা পাণ্ডে। অবশেষে সবুজ সঙ্কেত পাওয়া গেল এই প্রকল্পের কাজে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর শুরু হতে চলেছে এই প্রকল্পের আটকে থাকা কাজ।

    Baranagar to barrackpore Kolkata Metro route to expand

    আগে শুরু হয়নি কাজ: সেই ২০১০ সালে প্রায় ১২ কিমি দীর্ঘ বরাহনগর-ব্যারাকপুর মেট্রো করিডরের অনুমতি দেওয়া হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে। কিন্তু ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলেও শুরু হয়নি প্রকল্পের কাজ। কলকাতা পুরনিগমের তরফে তখন জানানো হয়েছিল, বিটি রোডের নীচে একটি ৬০ ইঞ্চি এবং একটি ৪২ ইঞ্চির পাইপলাইন রয়েছে। পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ২৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল ওই দুটি পাইপ দিয়েই আসে টালা জলাধারে।

    আরও পড়ুন : পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু নয়, এই রাজ্যেই রয়েছে দেশের সবথেকে বেশি রেল স্টেশন! সংখ্যাটা জানেন?

    পুরনিগমের সবুজ সঙ্কেত: সেসময়ে পুরনিগমের আশঙ্কা ছিল, মেট্রোর (Kolkata Metro) কাজে পাইপ দুটি ক্ষতিগ্রস্ত হলে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হবেন। বিকল্প ব্যবস্থা হিসেবে একটি ৬৪ ইঞ্চির পাইপও বসানো হয়েছিল। কিন্তু তারপরেও কাজ এগোয়নি। অবশেষে রাজ্যে ফের পালাবদলের পর থমকে থাকা একাধিক মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে পিঙ্ক লাইনের মেট্রোর কাজও নিয়েও বৈঠক হয়েছিল। কলকাতা পুরনিগমের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, শহরের অত্যাবশ্যক পানীয় জল সরবরাহ যাতে অক্ষুন্ন থাকে, তার জন্য একটি পৃথক জল পরিবহন পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুন : দাম দিয়ে কিনে ঠকবেন না যেন, বেছেবুছে কোন ইলিশটা নেবেন? রইল এক্সপার্ট টিপস

    জানা যাচ্ছে, বরাহনগর-ব্যারাকপুর পিঙ্ক লাইনের মেট্রোর মাটির উপর দিয়েই যাবে। বরাহনগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সুখচর, সোদপুর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর এবং ব্যারাকপুর এই ১১ টি স্টেশন থাকবে।

    Click here to Read More
    Previous Article
    মমতাকে রাস্তায় বের হতে না দেওয়ার হুঁশিয়ারি? শুভেন্দুর মন্তব্যে রাষ্ট্রপতির দ্বারস্থ মমতা
    Next Article
    ২০ সাংসদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ-কাকলি-রচনা-সহ ২০ জন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment