Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মমতাকে রাস্তায় বের হতে না দেওয়ার হুঁশিয়ারি? শুভেন্দুর মন্তব্যে রাষ্ট্রপতির দ্বারস্থ মমতা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে ফের তীব্র রাজনৈতিক সংঘাত। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুর বক্তব্যের একটি অংশ প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদে থেকে একজন রাজনৈতিক বিরোধীকে প্রকাশ্যে এ ধরনের হুঁশিয়ারি দেওয়া অত্যন্ত গুরুতর বিষয়। সেই মন্তব্যের ভিডিও নিজের ফেসবুক পেজে তুলে ধরে সরাসরি ব্যাখ্যাও চেয়েছেন মমতা।

    মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্তব্যে সরব মমতা‌ (Mamata Banerjee)

    সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতার সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি এবং ফেসবুক লাইভের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “ফেসবুকেই থাকুন আপনি বিকেলবেলায়। আপনাকেই আর রাস্তায় বের হতে হবে না। রাস্তায় আপনি যাতে বের হতে না পারেন, তার ব্যবস্থাও আমি করব।”

    এই বক্তব্যের ভিডিয়ো কিছুক্ষণের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেন মমতা। ভিডিওর সঙ্গে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি লেখেন, “A NEW LOW in Indian politics!” তাঁর দাবি, সরকারি দফতরে বসেই তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দুর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মমতা।

    মমতার বক্তব্য, একজন রাজনৈতিক নেত্রীর স্বাভাবিক ভাবে চলাফেরার অধিকার নিয়ে এমন মন্তব্যের অর্থ কী, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। সেই প্রশ্ন তুলেই তিনি লেখেন, “What exactly does that mean? House arrest? Intimidation? Political persecution?” অর্থাৎ, তাঁকে কি গৃহবন্দি করার ইঙ্গিত দেওয়া হচ্ছে, নাকি ভয় দেখানো কিংবা রাজনৈতিক ভাবে হেনস্থার বার্তা দেওয়া হচ্ছে—সেটিই জানতে চেয়েছেন তৃণমূল নেত্রী।

    মমতার বক্তব্য, দেশের সাংবিধানিক ব্যবস্থায় রাজনৈতিক বিরোধীর চলাফেরার স্বাধীনতা সীমিত করার অধিকার কোনও মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়নি। এই প্রশ্ন তিনি রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতি এবং সাধারণ মানুষের কাছেও রাখতে চান বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি সংবিধান রক্ষার শপথ নেওয়া একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

    Mamata Banerjee speaks out on CM Suvendu's remarks

    আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে কী লেখা থাকলে কী করবেন? রইল বিস্তারিত তথ্য

    প্রসঙ্গত, শুভেন্দুর সাংবাদিক বৈঠকের কয়েক ঘণ্টা আগেই ফেসবুক লাইভে এসেছিলেন মমতা। সেখানে রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এর পরেই নবান্নে সাংবাদিক বৈঠকে মমতাকে উদ্দেশ করে ওই মন্তব্য করেন শুভেন্দু। ফেসবুক লাইভ থেকে শুরু হওয়া রাজনৈতিক বাকযুদ্ধ কয়েক ঘণ্টার মধ্যেই আরও তীব্র আকার নিয়েছে। আগামী দিনে এই বিতর্ককে আরও কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    পূরণ হয় সন্তানলাভের ইচ্ছে, এই মন্দিরে শায়িত বিষ্ণু মূর্তিতে সঠিক রীতিতে পুজো দিলেই মেলে ফল !
    Next Article
    বরাহনগর থেকে ব্যারাকপুর, মেট্রোর পিঙ্ক লাইনের কাজে গ্রিন সিগন্যাল, কটা স্টেশন থাকবে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment