Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা আটকে? এই উপায়ে পাবেন নিশ্চিত সুবিধা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)। রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন ৫০ লক্ষ মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে ৩০০০ টাকা।

    অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন ব্যবস্থা, জেনে নিন বিস্তারিত (Annapurna Yojana)

    অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে সাধারণ মানুষদের মধ্যে প্রবল বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ অনেকের মনে প্রশ্ন জেগেছে কেন দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশন অথবা রিজেক্টেড। আসলে রাজ্য সরকার দুর্নীতিমুক্তভাবে উপযুক্তদের হাতে তিন হাজার টাকার ভাতা পৌঁছে দিতে মরিয়া। সফটওয়্যার এর মাধ্যমে অত্যন্ত করা ফিল্টারিং প্রসেসে চালানো হচ্ছে এই প্রক্রিয়া (Annapurna Yojana)।

    Annapurna Yojana funds new system for receiving

    আরও পড়ুন: স্বস্তি না ধাক্কা? আজ কত টাকায় মিলছে সোনা, কেনার আগে জেনে নিন নতুন দাম

    এরফলে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনও শুরু করবে রাজ্যের কর্মচারীরা। ইতিমধ্যে রাজ্যে স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছেন যাদের ফর্মে সামান্য ভুলে অন্নপূর্ণা যোজনা থেকে নামবাদ পড়েছে তাদের ফর্ম আবার যাচাই করা হবে। প্রয়োজনে প্রশাসনের আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত তথ্য যাচাই করে আসবেন।

    আগামী ১০ জুলাই এর মধ্যে আবেদন ভেরিফিকেশন শেষ করা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাওয়ার জন্য আগামী আগস্ট মাস পর্যন্ত নতুন আবেদন করতে পারবেন মহিলারা।

    অন্নপূর্ণা যোজনার আবেদন কি কি কারনে বাতিল হচ্ছে তা একনজরে জেনে নিন:

    রাজ্য জানিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের উপর একটি সমীক্ষা চালানো হয়, যেখানে দেখা গিয়েছে প্রায় ২৭ লক্ষ উপভোক্তা অভারতীয়, কারও নাম মুছে ফেলা হয়েছে তালিকা থেকে। এই তালিকায় মৃত সুবিধাভোগী, অন্যত্র চলে যাওয়া সুবিধাভোগী এবং এমনকি একাধিক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এমন অনেকেই ছিলেন। এই সব কারণের জন্যই অন্নপূর্ণা যোজনা অনেকের টাকা বাতিল হয়ে যাচ্ছে। তবে মন্ত্রী জানিয়েছেন, নথি সংশোধন প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। আগামী দু’মাস, অর্থাৎ অগাস্ট পর্যন্ত নতুন করে আবেদনের সুযোগ পাবেন যোগ্য মহিলার (Annapurna Yojana)।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: বারুইপুর এনকাউন্টার নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে লাল মমতা | Baruipur
    Next Article
    অন্ধকারেও নিখুঁত নিশানা! কোন অফিসারের গুলিতে খতম বারুইপুর কাণ্ডের প্রভাস? চিনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment