Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অক্টোবর থেকে বাড়ছে ভাতা! DA বৃদ্ধির মধ্যেই ‘উপহার’ আসছে এই কর্মীদের জন্য

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মীদের (Government Employees) একের পর এক সুখবর দিয়ে চলেছে। ইতিমধ্যেই বেড়েছে ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনেরও। আগামী বছর নয়া বেতন কমিশন চালু হলে একলাফে বেতন, ভাতা বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের। আবার সম্প্রতি আরেক ভাতা বৃদ্ধির (Allowance Hike) ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সময় এগিয়ে আসছে।

    অক্টোবরে বাড়ছে পুলিশের রেশন ভাতা, বাড়ছে ডিএ-ও | Allowance Hike

    সম্প্রতি পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভবানী ভবন থেকে ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবে এটা তো হতে পারে না। কিছু না কিছু তো দিতে হবে। আমি দুর্গাপুজোর গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে ৫০০ টাকা করে বাড়িয়ে দিলাম।”

    অর্থাৎ পুজোর মাস থেকে রাজ্য পুলিশের রেশন ভাতা বৃদ্ধি হচ্ছে। উল্লেখ্য, এতদিন এই ভাতা বাবদ দেড় হাজার টাকা করে পেতেন পুলিশ কর্মীরা। সম্প্রতি ৫০০ টাকা বাড়ানোয় অক্টোবর থেকে ২ হাজার টাকা করে পাবেন পুলিশ কর্মীরা। পুজোর মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে।

    Allowance Hike

    এদিকে অক্টোবর থেকেই বর্ধিত ডিএ কার্যকরীম হবে সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ১৮ শতাংশ থেকে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে।

    আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পেতেই বাড়িতে স্টিকার, যোগ্যদের সুবিধা পৌঁছে দিতে বড় উদ্যোগ মন্ত্রী শংকরের

    পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। ২০ শতাংশ ডিএ আগেই বাজেটে ঘোষণা হয়েছে। অক্টোবর মাস, পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মীরা। তখনই পেয়ে ২০ শতাংশ ডিএ মিলবে।

    Click here to Read More
    Previous Article
    ব্যারাকপুর থেকে কল্যাণী AIIMS অবধি মেট্রো? বিরাট বার্তা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী
    Next Article
    নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত্যু মিছিল! নিখোঁজ ৪০০ কৈলাসযাত্রী, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment