Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৮ হাজার থেকে সরাসরি ৩৮ হাজার? DA চর্চার মাঝেই অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিস্তর চর্চা-আলোচনা চলছে। এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে সেই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত। এই আবহে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)  নিয়ে সামনে এল বড় আপডেট। নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.১ হয় তাহলে সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি (Salary Hike) পেতে পারে। সেই হিসাব তুলে ধরা হল।

    ২.১ ফিটমেন্ট ফ্যাক্টরে কত হবে বেতন? | (8th Pay Commission)

    অষ্টম বেতন কমিশন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন পরিকাঠামো সংস্কার করা হবে। এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে তত বেশি বেতনও বাড়বে। ইতিমধ্যেই কমিশনের কাছে বিভিন্ন কর্মী সংগঠন ফিটমেন্ট ফ্যাক্টর ৫.৭ থেকে ২.৮৬ করার দাবি জানিয়েছে। তবে কমপক্ষে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হলেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হতে পারে।

    আরও পড়ুনঃ ‘ফুটপাথ দখল করা এক ধরণের ফ্যাশন হয়ে গিয়েছে’! এবার বিস্ফোরক দিলীপ ঘোষ

    যে কোনও বেতন কমিশনের অধীন সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর গুণক ব্যবহৃত হয়। সেই সূত্র হল, বর্তমান মূল বেতন X ফিটমেন্ট ফ্যাক্টর= নতুন মূল বেতন।

    সপ্তম বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন হয়েছিল ১৮ হাজার টাকা। এবার অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.১ হয়, তাহলে সূত্র অনুসারে সম্ভাব্য মূল বেতন হবে, ১৮,০০০ X ২.১= ৩৭,৮০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ১৯,৮০০ টাকা বেতন বাড়বে।

    8th Pay Commission

    এদিকে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মনজিৎ সিং পটেল ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তাঁর দাবি, কমিশন যদি ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর রাখে, তাহলেও নূন্যতম বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। সংখ্যাটা ছোট দেখতে হলেও বেতন বড় হবে বলে দাবি করেন তিনি। বিষয়টির বিশদ ব্যাখ্যাও দিয়েছেন মনজিৎ।

    অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে এই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। ফিটমেন্ট ফ্যাক্টর কত হলে বেতন কতখানি বাড়বে, সেই বিষয়ক নানা হিসাবও সামনে এসেছে। তবে কমিশনের তরফে অফিশিয়াল ঘোষণার পরেই সবটা স্পষ্ট হবে।

    Click here to Read More
    Previous Article
    কাছে রাখুন ছাতা! আগামী দু’ঘণ্টায় আবহাওয়ার বড় বদল দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টি চলবে রবিবার অবধি
    Next Article
    মেয়রের চেয়ারে এবার সনাতনী মুখ? সুকান্তের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment