Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সনাতনী মেয়র পাবে কলকাতা’! পুরভোটে কত আসনে জিতবে বিজেপি? বিরাট ভবিষ্যদ্বাণী সুকান্তর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটে বাজিমাতের পর নজরে পুরভোট (Municipal Election 2026)। ইতিমধ্যেই হাওড়া ও কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। নির্বাচনী রণকৌশল সাজাতে কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্ব একটি উচ্চপর্যায়ের বৈঠক সেরে ফেলেছে। পুরভোটের জন্য কলকাতা পুরসভার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। সেই দায়িত্ব পেয়েই বড় ভবিষ্যদ্বাণী করলেন তিনি।

    পুরভোটে ভালো ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী সুকান্ত | (Sukanta Majumdar)

    কলকাতায় পুরসভা ভোট কবে হবে সেই নিয়ে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসে নির্বাচন হতে পারে। রাজ্য সরকারের তরফেও আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠনের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবার সেসব দিকে নজর রেখে রণকৌশল সাজাতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির।

    আরও পড়ুনঃ ২৪ লক্ষ গ্রাহকের নথিপত্র যাচাইয়ের নির্দেশ! কী কী কারণে রেশন কার্ড বাতিল হতে পারে জানুন

    আসন্ন পুরভোটে কলকাতা পুরসভার ইনচার্জের দায়িত্ব পাওয়ার পর সুকান্ত বলেন, ১৪৪টি ওয়ার্ডের হিসেবে ২০২৬ বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে ১০১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যদি ২০৯টি আসন হয়, তাহলে অনায়াসে ১৭০-১৮০টি আসনে জয়ী হবে পদ্ম শিবির।

    কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, এবারের পুরভোটে বিজেপির প্রতিপক্ষ বিজেপিই হতে চলেছে। অন্য কোনও দল নয়। কারণ বিধানসভা নির্বাচনের ফলাফলের বিচারে পুরসভার ১০১টি আসনে দল এগিয়ে থাকলেও সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপি জিতলে আগামীদিনে কলকাতাবাসী সনাতনী মেয়র পাবে বলেও জানান তিনি।

    এদিকে পুরসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা ও হাওড়া পুরসভার ইনচার্জ, কো-ইনচার্জ, কনভেনার ও কো-কনভেনারের নাম ঘোষণা করা হয়েছে।

    Sukanta Majumdar

    কলকাতা পুরসভার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুদার। কো-ইনচার্জ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু), কনভেনর তাপস রায় ও কো-কনভেনর রিতেশ তিওয়ারি। অন্যদিকে হাওড়া পুরসভার ইনচার্জ রাহুল সিনহা এবং কনভেনরের দায়িত্ব পেয়েছেন সঞ্জয় কুমার সিং।

    ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তাক লাগানো ফলাফল করেছে বিজেপি। এবার পুরভোটকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে পদ্ম শিবির। পুরসভা নির্বাচনেও কলকাতায় গেরুয়া ঝড়ের বিষয়ে আশাবাদী সুকান্ত মজুমদার।

    Click here to Read More
    Previous Article
    রেশন ব্যবস্থায় বড় বদল! এবার মোবাইলে আসবে বিশেষ টোকেন, দেখালেই মিলবে বিনামূল্যে চাল-গম !

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment