Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, ICC ক্রমতালিকায় বড় লাফ পন্থের! ছুঁলেন শুভমান গিলকে

    51 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন রিশভ পন্থ (Rishabh Pant)। শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই ম্যাচেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছেন তিনি। ফলস্বরূপ আইসিসি (ICC) টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় (ICC Rankings) তিনি ধরে ফেলেছেন তারকা ব্যাটার ও এইমুহূর্তে ভারতের দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill)।

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে আপাতত ৩ ইনিংসে দুটি অর্ধশতরান করে আইসিসি ক্রমতালিকায় ৬ ধাপ এগিয়ে শীর্ষ ১০ ব্যাটারদের মধ্যে প্রবেশ করেছেন পন্থ। তিনি এবং ভারতের অধিনায়ক শুভমান গিল যুগ্মভাবে রয়েছেন সপ্তম পজিশনে। দুই তারকাই এই মুহূর্তে ৭১১ রেটিং পয়েন্টের মালিক। এই দুই তারকার ব্যাটিং ধারাবাহিকভাবে ভারতীয় দলকে গত কয়েক মাস ধরে ভরসা যোগাচ্ছে।

    এদিন শুভমান গিলকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গিয়েছেন পন্থ। এই নির্দিষ্ট প্রতিযোগিতায় দুজনে জনসংখ্যক ম্যাচ খেলেছেন। গিলের নামের পাশে রয়েছে ২৯১৭ রান। রিশভ পন্থ করেছেন ২৯৪৮ রান। তবে শুভমান গিল এই রানের বেশিরভাগটাই করেছেন একজন ওপেনার হিসেবে। সেখানে পন্থ চিরকাল ব্যাটিং করেছেন পাঁচ বা ছয় নম্বরে। এই ঘটনাই প্রমাণ করে তিনি কতটা ধারাবাহিক।

    আরও পড়ুন: ‘জয় জওয়ান, জয় কিষাণ’, শ্রীলঙ্কার মাটিতে শতরানের পর ট্যাটু দেখিয়ে কি রাজনৈতিক বার্তা দিলেন জুরেল?

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৮৯ বলে ৬ টি চার ও ২ টি ছক্কা সহযোগে তিনি খেলেন ৬৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। ধ্রুব জুরেলের সাথে তার পার্টনারশিপ ভারতীয় দলকে চালকের আসনে বসিয়ে দেয়। সেই সঙ্গে ধোনিকে টপকে ভারতীয় দলের উইকেটরক্ষকদের মধ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে বিদেশের মাঠে ২৫০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন পন্থ।

    আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস

    বিদেশের মাটিতে সর্বোচ্চ রানসংগ্রাহকারী ভারতীয় উইকেটরক্ষকদের তালিকা:

    ১. রিশভ পন্থ (২৫০১*)
    ২. মহেন্দ্র সিংহ ধোনি (২৪৯৬)
    ৩. ফারুখ ইঞ্জিনিয়ার (১২০৯)
    ৪. সৈয়দ কিরমানি (১১০৯)
    ৫. কিরণ মোরে (৯০১)

     

    Click here to Read More
    Previous Article
    'আমরা কনফিডেন্ট কলকাতা পুরভোটে আমাদের নতুন মেয়র শপথ গ্রহণ করবে': Kunal Ghosh

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment