Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর থিমে মুখ্যমন্ত্রী! মণ্ডপে ফুটে উঠবে নন্দীগ্রাম থেকে নবান্নর সফর, রুবির পুজোয় বড় চমক

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর (Durga Puja 2026) সময় রাজ্য জুড়ে নানা রকম থিমের বাহার চোখে পড়ে। বিশেষত কলকাতার পুজোগুলির দিকে নজর থাকে অনেকের। এবার শহর কলকাতার এক পুজোর থিমে ফুটে উঠবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জীবন ও রাজনৈতিক সফর। থিমের নাম রাখা হয়েছে ‘নন্দীগ্রাম থেকে নবান্নঃ বুবাইয়ের জয়যাত্রা’।

    পুজোর থিমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | (Suvendu Adhikari)

    হিন্দু মহাসভার উদ্যোগে আয়োজিত এই দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর জীবন ও রাজনৈতিক যাত্রার নানা অধ্যায় তুলে ধরা হবে। কাঁথির অধিকারী পরিবারের বুবাই থেকে তিনি কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন, সেই কাহিনী দেখতে পাবেন দর্শনার্থীরা। কলকাতার রুবি ক্রসিংয়ে আয়োজিত হতে চলা এই পুজোর তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

    আরও পড়ুনঃ ‘সনাতনী মেয়র পাবে কলকাতা’! পুরভোটে কত আসনে জিতবে বিজেপি? বিরাট ভবিষ্যদ্বাণী সুকান্তর

    বুধবার হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, এই পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে। শুভেন্দুর শৈশব, রাজনীতিতে আগমন, নানা রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকা ও পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসা, সবটাই দেখানো হবে।

    চন্দ্রচূড় জানান, মুখ্যমন্ত্রীর একটি প্রতিকৃতি প্রদর্শিত হবে। পাশাপাশি একটি তথ্যচিত্রের মাধ্যমে তাঁর রাজনৈতিক সংগ্রাম ও জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাইলফলকগুলিও তুলে ধরা হবে। সম্পূর্ণ বিষয়টি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যা ঐতিহাসিক তথ্য ও নান্দনিক উপাদানের মিশ্রণে একটি দৃশ্য-আখ্যানের চেহারা নেবে।

    Suvendu Adhikari

    এদিন পুজো উদ্যোক্তারা জানান, থিম ফুটিয়ে তোলার জন্য মডেল, আলোকচিত্র, ফ্লেক্স প্যানেল, ম্যুরাল ও তথ্যচিত্রের সাহায্য নেওয়া হবে। এখানে পটচিত্রের মোটিফ থেকে শুরু করে অন্যান্য শৈল্পিক উপস্থাপনাও দেখা যাবে। সব মিলিয়ে, এই মণ্ডপ পুজোর সময় লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকৃষ্ট করবে বলে আশা করছেন তাঁরা।

    দুর্গাপুজোর থিমে সাধারণত ইতিহাস, পুরাণ, বিশ্বের নানা দর্শনীয় স্থান বা সমকালীন সামাজিক বিষয় স্থান পায়। তবে এভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনকে কেন্দ্র করে থিম সচরাচর দেখা যায় না। ফলে রুবির এই পুজো এবার বহু মানুষের নজর কাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার টাকা পেতেই বাড়িতে স্টিকার, যোগ্যদের সুবিধা পৌঁছে দিতে বড় উদ্যোগ মন্ত্রী শংকরের
    Next Article
    'Mamata Banerjee বেরোলেই Suvendu Adhikari বন বন করে দৌড়ে বেড়াচ্ছে' চরম আক্রমণ Kalyan-এর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment