Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অক্টোবর মাস, পুজোর মাসেই..,’ DA নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী!

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: সরকারি কর্মীদের (Government Employees) দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ১৮ শতাংশ থেকে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে।

    পুজোর মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর | Dearness Allowance

    বলা হয়েছে, বর্ধিত ৩৮% ডিএ মিলবে অক্টোবর থেকে। অনেকেরই প্রশ্ন, অক্টোবরে বর্ধিত ডিএ চালু হলে, ৩৮ শতাংশ কি নভেম্বরে পরের মাস থেকে অর্থাৎ নভেম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? এই বিষয়েই এবার সরকারি কর্মীদের জন্য পাকা আপডেট চলে এল। সম্প্রতি খোদ এই বিষয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    জানা গিয়েছে, পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘২০ শতাংশ ডিএ আগেই বাজেটে ঘোষণা হয়েছে। অক্টোবর মাস, পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন। তখনই পেয়ে যাবেন ২০ শতাংশ ডিএ। এসেই গেল‌ সময়। নকিং দ্য ডোর।’’

    যদিও সরকারি কর্মীদের একাংশের এতে আপত্তি। বর্ধিত মহার্ঘ ভাতা অক্টোবরের পরিবর্তে জুলাই থেকেই কার্যকর করার দাবি তুলছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁদের কথায়, পূর্ববর্তী সরকার আগেই জুলাই থেকে ৪% বর্ধিত ডিএ-র ঘোষণা করেছিল।

    dearness allowance(211)

    আরও পড়ুন: রবিতে দাম বাড়ল সোনা-রুপোর, মার্কেটিং করার আগে জেনে নিন আজকের সঠিক রেট

    বর্তমান সরকারের একধাক্কায় ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ইতিবাচক হলেও বর্ধিত ডিএ জুলাই থেকেই কার্যকর করার দাবি তুলছেন সরকারি কর্মীরা। একইসাথে বাকি ২২ শতাংশ ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরিশোধ যাতে করা হয় সেই দাবিও রেখেছেন তারা।

    Click here to Read More
    Previous Article
    ছাত্র আন্দোলনের আড়ালে কারা? ধর্মতলা কাণ্ডে গ্রেফতার হওয়া ১৪ জনের আসল পরিচয় জানুন
    Next Article
    যৌন উদ্দেশ্য নিয়ে নাবালকের শরীর স্পর্শ মানেই অপরাধ? POCSO মামলায় বিরাট মন্তব্য হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment