Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অধিনায়ক হিসেবে একইদিনে ধোনি ও সৌরভকে টপকে গেলেন শুভমান গিল! গড়লেন দুর্দান্ত রেকর্ড

    3 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afganistan) টেস্ট ম্যাচে অংশ নিয়েছে। এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই টেস্টটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। প্রথম দিনের খেলার শেষে টসে জিতে ব্যাটিং করে সুবিধাজনক জায়গায় ভারত। লোকেশ রাহুলের পাশাপাশি শতরান পেয়েছেন অধিনায়ক শুভমান গিলও (Shubman Gill)। আর শতরান পাওয়া মাত্রই তিনি এগিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) থেকে।

    এখনও আউট হননি শুভমান গিল:

    প্রথম দিনের খেলার শেষে ভারতীয় ফল ৮৫ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও ভাগ্যের সাহায্য কাজে লাগিয়ে শতরান করে আউট হন লোকেশ রাহুল। ফের একবার সুযোগ পাওয়া সাই সুদর্শন অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। দিনের শেষে রিশভ পন্থকে (৫০*) সঙ্গী করে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়েন গিল।

    এদিন গিল বেশ দ্রুতগতিতেই ব্যাটিং করেছেন। ১৩৮ বলে শতরান সম্পূর্ণ করেন তিনি। আপাতত তিনি ১৪৩ বল খেলে ১১ টি চার ও ১ টি ছক্কা সহ ১০৩ রান করে অপরাজিত আছেন। এটি ছিল ভারতীয় তারকার টেস্ট ফরম্যাটে ১১ তম শতরান। অধিনায়ক হিসেবে এবং ব্যাটিং অর্ডারে ৪ নম্বরে নেমে আসার পর থেকে এটি ছিল তার ষষ্ঠ শতরান।

    আরও পড়ুন: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

    আর ঠিক এই জায়গাতেই মহেন্দ্র সিংহ ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গিয়েছেন শুভমান গিল। এর আগে ক্যাপ্টেন কুল অধিনায়ক হিসেবে ৯৬ ইনিংস খেলে মোট ৫ টি শতরান করেছেন। তার আগে নেতা হিসেবে ৭৫ ইনিংস খেলে ৫টি শতরান করেছিলেন সৌরভ। আর শুভমান গিল আজ অধিনায়ক হিসেবে নিজের ১৫ তম ইনিংসে ষষ্ঠ শতরান করেছেন।

    একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান করা অধিনায়কদের তালিকা:
    ★ বিরাট কোহলি (১১৩ ইনিংস): ২০ শতরান।
    ★ সুনীল গাভাস্কার (৭৪ ইনিংস): ১১ শতরান।
    ★ মহম্মদ আজহারউদ্দিন (৬৮ ইনিংস): ৯ শতরান।
    ★ শচীন টেন্ডুলকার (৪৩ ইনিংস): ৭ শতরান।
    ★ শুভমান গিল (১৫ ইনিংস): ৬ শতরান।

     

    Click here to Read More
    Previous Article
    দুর্গাপুজোর আগে বড় সঙ্কট! মাটি না মেলায় মাথায় হাত কুমোরটুলির শিল্পীদের
    Next Article
    OTP না থাকলে মিলবে না LPG সিলিন্ডার? বিপদে পড়ার আগে জানুন নিয়ম

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment