Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অবসর নিয়ে জল্পনার মাঝেই বিধ্বংসী হিটম্যান! লর্ডসের মাটিতে ৩টি বিশ্বরেকর্ড গড়লেন রোহিত

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ওডিআই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামেননি অভিজ্ঞ বুমরা। আর তার অনুপস্থিতিতে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন ইংল্যান্ড ব্যাটাররা। জবাবে ভারতীয় ব্যাটাররাও দাপট দেখাচ্ছেন। তারই মধ্যে নিজের অবসরের জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)।

    গত কয়েকদিন ধরেই অফ ফর্মের মধ্যে দিয়ে চলতে থাকা প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নানাবিধ জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিসিসিআইয়ের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী কিছু সংবাদমাধ্যম দাবি করেছেন যে লর্ডসের এই ওডিআই ম্যাচে রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ অধ্যায়। আগামী বছর ভারতীয় দলের বিশ্বকাপের পরিকল্পনায় গৌতম গম্ভীর রাখছেন না হিটম্যানকে।

    এই খবর জানা মাত্রই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দোষ চাপিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীরের মানসিকতার ওপর। ভারতীয় দলে নিজের আধিপত্য প্রকাশ করতে শ্রেণি ও তারকাদের ছেটে খেলার পরিকল্পনা করেছেন গম্ভীর এমন জল্পনাও শোনা গিয়েছিল। তবে সেই সব বিতর্ককে পেছনে ফেলে লর্ডসের ব্যাটিং-বান্ধব উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত। মাত্র ৮৪ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে লর্ডসের মাটিতে ওডিআই ফরম্যাটে শতরান করলেন রোহিত।

    আরও পড়ুন: অল্পের জন্য রেলের ধাক্কা থেকে বাঁচালো ইস্টবেঙ্গল! জেসিনের গোলে কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক লাল-হলুদ ক্লাবের

    এটি ছিল রোহিতের ওডিআই কেরিয়ারের ৩৪ টম শতরান। নিজের শতরান পূরণ করার যাত্রায় রোহিত মেরেছিলেন ১১ টি চার এবং ৪ টি ছক্কা। আর সেই সঙ্গে তিনি ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড। এতদিন সেনা (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিলো উইনিভার্স বসের। কিন্তু এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান। সেই সঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ১৫০০ ওডিআই রান করার কীর্তি গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।

    আরও পড়ুন: গম্ভীর নয়, কোহলির সাথে কথা বলে ২০২৭ বিশ্বকাপের ভারতীয় দল গঠন করছেন শুভমান গিল!

    এই দেশগুলোর বিরুদ্ধে এতদিন ক্রিস গেইলের মারা ছক্কার সংখ্যা ছিল ৩৪২। প্রতিবেদন লেখার সময় আপাতত চারটি ছক্কা সহ রোহিত শর্মার এই দেশগুলির বিরুদ্ধে ছক্কা সংখ্যা ৩৪৫। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক এবং কিংবদন্তি বিরাট কোহলি (১৭৯)।

     

    Click here to Read More
    Previous Article
    দানের রক্ত বেচে কোটি কোটি টাকার আয়! বড় দুর্নীতির হদিশ কলকাতার ৭ ব্লাড ব্যাঙ্কে
    Next Article
    নিশ্চিন্তে রাতজেগে দেখুন বিশ্বকাপ, ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে বিশেষ ছুটি ঘোষণা রাজ্য সরকারের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment