Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অবশেষে মিটবে সাধ? নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্পের নাম? মিলল আপডেট

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দীর্ঘদিনের এক বড় আকাঙ্ক্ষা নোবেল শান্তি পুরস্কার এবার কি সত্যিই পূরণ হতে চলেছে? আন্তর্জাতিক মহলে এমনই জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের জানা যাচ্ছে, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত হতে পারে। ফলে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই সম্ভাবনাকে ঘিরে।

    অবশেষে নোবেল শান্তি পুরস্কার পাবে ট্রাম্প (Donald Trump)?

    দীর্ঘদিন ধরেই ট্রাম্প নিজেকে এই সম্মানের যোগ্য বলে দাবি করে আসছেন। তাঁর বক্তব্য, মাত্র ১০ মাসের মধ্যে তিনি ১১টি আন্তর্জাতিক সংঘাত থামাতে ভূমিকা নিয়েছেন। এই দাবি নিয়েই তিনি বারবার নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ তুলেছেন। ইতিমধ্যেই কম্বোডিয়া, ইজরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ তাঁর নাম মনোনয়ন করেছে বলেও জানা গিয়েছে, যা তাঁর দাবিকে আরও জোরালো করেছে।

    আরও পড়ুন: কর্মরত শিক্ষকদের TET পাশ না থাকলে যাবে চাকরি? ১৩ মে সুপ্রিম কোর্টে ওপেন শুনানি

    এদিকে, নরওয়ের নোবেল কমিটির কাছে ২০২৬ সালের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। যদিও সম্পূর্ণ তালিকা গোপন রাখা হয়, তবুও কিছু সম্ভাব্য নাম প্রকাশ্যে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গ, মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু এবং মার্কিন সেনেটর লিসা মুর্কোস্কি। এই তালিকায় ট্রাম্পের সম্ভাব্য অন্তর্ভুক্তি প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।

    তবে ট্রাম্পের এই দাবি ঘিরে বিতর্কও কম নয়। সমালোচকদের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক সংঘাত মেটাতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার তাঁর সমর্থকদের মতে, বিশ্বশান্তির ক্ষেত্রে তাঁর কূটনৈতিক পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতবার নোবেল না পাওয়ায় ট্রাম্প প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন, যা এই পুরস্কার নিয়ে তাঁর আগ্রহকে স্পষ্ট করে।

    Will Donald Trump finally receive the Nobel Peace Prize?

    আরও পড়ুন: স্ট্রংরুমে মমতার ‘পাহারা’ ঘিরে তৎপর শুভেন্দু! জরুরি বৈঠকের ডাক, নিজেও যাচ্ছেন গণনাকেন্দ্রে

    উল্লেখযোগ্যভাবে, গতবারের নোবেলজয়ী ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নিজের পুরস্কার ট্রাম্পকে (Donald Trump) দিতে চাইলেও নোবেল কমিটি তা নাকচ করে দেয়। কারণ, নিয়ম অনুযায়ী এই পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। সব মিলিয়ে, এবার ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা কতটা বাস্তব রূপ পায়, সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    কর্মরত শিক্ষকদের TET পাশ না থাকলে যাবে চাকরি? ১৩ মে সুপ্রিম কোর্টে ওপেন শুনানি
    Next Article
    বিশেষ নজর সরকারি কর্মীদের, সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি সংক্রান্ত আপডেট

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment