Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নন্দীগ্রামে চমক! যা ভেবেছিলেন তার তিনগুণ ভোটে এগিয়ে শুভেন্দু

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোট গণনা শুরু হতেই বাংলার দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর নিয়ে বাড়ছে উত্তেজনা। প্রথম রাউন্ডের ফলাফল সামনে আসতেই নন্দীগ্রামে এগিয়ে থাকার দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলছেন, যা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি ভোট পেয়েছেন। তবে অন্যদিকে ভবানীপুরে শুরুতেই লিড নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ফলে শুরুতেই লড়াই জমে উঠেছে।

    নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু (Suvendu Adhikari)

    নন্দীগ্রামে প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর প্রতিদ্বন্দ্বী পবিত্র কর এই মুহূর্তে পিছিয়ে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু জানান, এই কেন্দ্রে মোট ১৮ রাউন্ডে ভোট গণনা হবে। তিনি বলেন, “আমি ভেবেছিলাম প্রায় ১১০০ ভোট পাব, কিন্তু প্রথম রাউন্ডেই প্রায় ৩০০০ ভোট পেয়েছি। অর্থাৎ তিনগুণ বেশি।” এই ফলেই তিনি আত্মবিশ্বাসী বলেই মনে করা হচ্ছে।

    ভোটের ট্রেন্ড নিয়ে নিজের মতও জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর দাবি, হিন্দু ভোট বিজেপির দিকে যাচ্ছে, আর মুসলিম ভোট তৃণমূলের দিকে। তবে তিনি এটাও বলেন, আগের মতো একতরফা মুসলিম ভোট এবার তৃণমূল পায়নি। তাঁর মতে, মালদহ ও মুর্শিদাবাদের অনেক জায়গায় মুসলিম ভোট কংগ্রেসে গিয়েছে। যদিও এই প্রসঙ্গে একটি তথ্যও সামনে এসেছে।বহরমপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নিজেই পিছিয়ে রয়েছেন।

    অন্যদিকে, ভবানীপুরে ছবিটা একেবারে আলাদা। সেখানে শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক হিসেবে তিনি প্রায় ২০০০-এর কিছু বেশি ভোটে লিড নিয়েছেন। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ৩৬৬৬-এর কাছাকাছি। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে দ্বিতীয় রাউন্ডে ভবানীপুরে মমতাকে পেছনে ফেলে শুভেন্দু (Suvendu Adhikari) এগিয়ে গেলেও তৃতীয় রাউন্ডে আবার ভবানীপুরে লিড করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    আরও পড়ুনঃ ভবানীপুরে লেটেস্ট চমক! হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কে, মমতা না শুভেন্দু?

    এছাড়াও শুভেন্দু (Suvendu Adhikari) একটি বড় দাবি করেছেন। তাঁর মতে, গোটা রাজ্যে বিজেপি ১৩৫টি আসন পেতে পারে এবং তৃণমূল পেতে পারে প্রায় ১০০টি আসন। তবে গণনা এখনও চলছে, তাই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

    Click here to Read More
    Previous Article
    ‘আমায় ভুল বুঝনা, তোমরা প্রথম দিন..,’ পাকা রেজাল্ট সামনে আসার আগেই মুখ খুললেন অভয়ার মা
    Next Article
    ‘তৃণমূল বিরোধী হওয়া অভ্যাস করছে’, ফর্মে দিলীপ ঘোষ, রেজাল্টের আগে বিস্ফোরক বিজেপি প্রার্থী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment