Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নম্বর তলিয়ে তলানিতে, আরও পতন ‘পরিণীতা’র, প্রথম স্থান হাতছাড়া বিদ্যার?

    38 minutes ago

    বাংলাহান্ট ডেস্ক : আইপিএল মরশুমে বিরাট পতন টিআরপিতে (TRP)। এক ধাক্কায় নম্বর কমেছে সমস্ত সিরিয়ালের। এমনিতে গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি একটানা টিআরপি কম ধারাবাহিকগুলির। তবে এ সপ্তাহে আরও তলানিতে চলে গিয়েছে সিরিয়ালের নম্বর। সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘পরশুরাম+প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। নতুন আর কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?

    টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?

    আইপিএল এর জন্য সব সিরিয়ালেরই নম্বর কমেছে হু হু করে। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি কম রয়েছে সিরিয়ালগুলির। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি+গঙ্গা। ৪.৫ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। ৪.৩ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ ও ‘কুসুম।

    Trp list of 28 may thursday

    কে রয়েছে প্রথম স্থানে: প্রথম স্থানে উঠে এসেছে পরশুরাম+প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৮। এ সপ্তাহে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ‘পরিণীতা’। ৪.২ নম্বর নিয়ে এই স্থানে আরও রয়েছে ঘূর্ণি, কনে দেখা আলো, প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন।

    নম্বর কমেছে সব মেগার: এ সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল ‘ও মোর দরদিয়া’। সিরিয়ালটি পেয়েছে ৪.০। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে ও মোর দরদিয়া+লক্ষ্মী ঝাঁপি। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৩.৩।

    আরও পড়ুন : রবিবার ৮ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, যানজট এড়াতে জানুন বিকল্প রুট

    বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

    প্রথম- বিদ্যা ব্যানার্জী+পরশুরাম (৪.৮)

    দ্বিতীয়- তারে ধরি ধরি মনে করি, বিদ্যা ব্যানার্জী+গঙ্গা (৪.৫)

    তৃতীয়- জোয়ার ভাঁটা, কুসুম (৪.৩)

    চতুর্থ- ঘূর্ণি, পরিণীতা, প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন, কনে দেখা আলো (৪.২)

    পঞ্চম- ও মোর দরদিয়া (৪.০)

    ষষ্ঠ- লক্ষ্মী ঝাঁপি+ও মোর দরদিয়া (৩.৩)

    সপ্তম- কমলা নিবাস (৩.০)

    অষ্টম- শুধু তোমারই জন্য+রাঙামতি তীরন্দাজ (২.৭)

    নবম- বাবলি সুন্দরী+লক্ষ্মী ঝাঁপি (২.২)

    দশম- সাত পাকে বাঁধা (২.০)

    আরও পড়ুন : Banglahunt Exclusive: দিয়েছিলেন ‘গো ব্যাক মোদী’ পোস্টার! পালাবদলের পর বেআইনি হোর্ডিং বন্ধের পদক্ষেপে বিপাকে তৃণমূল ঘনিষ্ঠ কেষ্ট সাহা

    এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।

    Click here to Read More
    Previous Article
    বৈভব সূর্যবংশী পরিবেশের জন্য ‘ক্ষতিকর’! কেন এমন প্রতিক্রিয়া রবিচন্দ্রন অশ্বিনের?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment