Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৈভব সূর্যবংশী পরিবেশের জন্য ‘ক্ষতিকর’! কেন এমন প্রতিক্রিয়া রবিচন্দ্রন অশ্বিনের?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর মরশুম যেই জিতুক না কেন, এই বছরের টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) জন্য। রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী ওপেনার তাঁর অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছেন। শুধু তাই নয়, প্রায় প্রতিটি ম্যাচেই নিজের দাপট দেখিয়েছেন বৈভব। এমতাবস্থায়, ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই তরুণ ব্যাটারকে পরিবেশের জন্যও হুমকি বলে অভিহিত করেছেন। মূলত, অশ্বিন নেহাত মজার ছলে এহেন প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে, এই প্রতিক্রিয়ার নেপথ্যে একটি কারণও রয়েছে। কারণ বৈভব সাধারণত কোনও ডট বল খেলেন না। এদিকে, BCCI প্রতিটি ডট বলের জন্য পরিবেশের সুবিধার্থে গাছ লাগায়।

    বৈভবের (Vaibhav Sooryavanshi) প্রসঙ্গে কী জানিয়েছেন অশ্বিন?

    গত ২৭ মে, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে সম্পন্ন হওয়া এলিমিনেটর ম্যাচে বৈভবের ব্যাটিং দক্ষতা আবারও প্রদর্শিত হয়। এই বাঁ-হাতি ওপেনার প্যাট কামিন্স সহ সানরাইজার্স হায়দরাবাদের প্রত্যেক বোলারের ঘুম উড়িয়ে দেন। ওই ম্যাচে বৈভব শুধু ক্রিস গেইলের ৫৯ টি ছক্কার রেকর্ডই ভাঙেননি, বরং মাত্র ২৯ বলে ৯৭ রানের এক ঝোড়ো ইনিংসও খেলেন। যদিও বৈভব মাত্র ৩০ বলে সেঞ্চুরি করার ক্রিস গেইলের রেকর্ডটি ভাঙতে পারেননি। তবে, তিনি আবারও সবার নজর কেড়েছেন।

    What did Ravichandran Ashwin say about Vaibhav Sooryavanshi?

    কী জানিয়েছেন অশ্বিন: বৈভবের ব্যাটিং এতটাই তীব্র ছিল যে বল প্রায়শই বাউন্ডারির ​​বাইরে চলে যেতে দেখা যায়। এমতাবস্থায়, ওই ম্যাচে কমেন্ট্রি করতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন মন্তব্য করেন যে বৈভব সূর্যবংশী পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ তিনি ডট বল খেলেন না। অশ্বিন আসলে এই মন্তব্যটি ঠাট্টার ছলেই করেছিলেন। কারণ, BCCI IPL-এ ডট বলের প্রসঙ্গে একটি বিশেষ অভিযান শুরু করেছে। যেখানে, কোনও ম্যাচে বোলারের করা ডট বলের সংখ্যার বিনিময়ে, অর্থাৎ যে বলগুলিতে কোনও রান হয় না, সেগুলির ক্ষেত্রে BCCI এবং IPL-এর টাইটেল স্পনসর টাটা যৌথভাবে দেশের বিভিন্ন অংশে শত শত গাছ লাগায়।

    আরও পড়ুন: দুর্ঘটনায় হারিয়েছেন পা, প্যারা অ্যাথলেটিক্সে নয়া ইতিহাস সুমিত আন্তিলের! জ্যাভলিনে গড়লেন বিশ্বরেকর্ড

    BCCI-এর এই প্রচারাভিযানটি পরিবেশ সুরক্ষা নিয়ে। তাই, বৈভব সূর্যবংশীর মতো ব্যাটাররা যদি চার-ছক্কা হাঁকাতে থাকেন, তাহলে ডট বলের সংখ্যা কমবে এবং ফলস্বরূপ, কম গাছ লাগানো হবে। এই প্রসঙ্গ তুলে অশ্বিন এই মন্তব্যটি করেন এবং ১৫ বছর বয়সী বৈভবের প্রশংসাও করেন।

    আরও পড়ুন: দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL? মিলল আপডেট

    বৈভব SRH-এর বিরুদ্ধে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন: বৈভব IPL ২০২৬-এ রীতিমতো বোলারদের ঘুম উড়িয়ে দিয়েছেন। এই ব্যাটার এখনও পর্যন্ত ২৪৩-এর অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ৬৮০ রান করেছেন। এছাড়াও, তিনি ৬৫টি ছক্কা মেরেছেন এবং একটি সেঞ্চুরিও করেছেন। এই মরশুমে বৈভব ৩ বার ১৫ বা ১৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। সানরাইজার্সের বিরুদ্ধে তিনি পাওয়ারপ্লেতেই ৮ টি ছক্কা মেরেছিলেন।

    Click here to Read More
    Previous Article
    “২৯৯৯ নয় ৩০০০ টাকা উইথআউট কাটমানি সবার একাউন্টে ঢুকবে” কোন্নগরে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম বিলি MLA-র
    Next Article
    নম্বর তলিয়ে তলানিতে, আরও পতন ‘পরিণীতা’র, প্রথম স্থান হাতছাড়া বিদ্যার?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment