Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিয়োগ হচ্ছে ৬৫০০, কোন দফতরে? বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : গ্রামবাংলার বহু মানুষের রুজিরুটির সঙ্গে জড়িয়ে রয়েছে ১০০ দিনের কাজ প্রকল্প। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফের সেই প্রকল্প চালু করার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই পঞ্চায়েত দফতরের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। শ্রমিকদের তথ্য যাচাই এবং নথি আপডেটের কাজও শুরু হচ্ছে জেলাস্তরে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    ১০০ দিনের কাজ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh)

    ইতিমধ্যেই, ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের KYC আপডেট করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। রাজ্যের সমস্ত জেলাশাসকদের দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। প্রশাসনের একাংশের মতে, KYC প্রক্রিয়া শেষ হলেই প্রকল্পের কাজ শুরু করতে সুবিধা হবে। এর ফলে বহু গ্রামীণ পরিবার আবারও কাজের সুযোগ পেতে পারে বলে মনে করা হচ্ছে।

    এদিকে পঞ্চায়েত ব্যবস্থার অচলাবস্থা কাটাতে প্রায় সাড়ে ৬ হাজার পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, “প্রথম দিনই গিয়েছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যাঁরা ছিলেন, অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় সাড়ে ৬ হাজারের একটা শর্টলিস্ট আগের সরকারের সময় করা হয়েছিল। সেটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএম- এর সঙ্গে কথা বলব। কারণ কর্মচারী নেই বলে অনেক জায়গায় কাজ আটকে যাচ্ছে।”

    পঞ্চায়েত মন্ত্রী আরও জানিয়েছেন, অনেক পঞ্চায়েতে পর্যাপ্ত আধিকারিক না থাকায় একজনকেই একাধিক এলাকার দায়িত্ব সামলাতে হচ্ছে। এর জেরে প্রকল্পের কাজ সময়মতো শেষ করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় বরাদ্দ এলেও কর্মী ও পরিকাঠামোর অভাবে সেই অর্থ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।তাঁর কথায়, “বিশেষ করে যাঁরা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন চারটে পঞ্চায়েত দেখেন। ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে। পয়সাটা কাজে লাগাবে কে? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে, সেটা আমরা পার করব। তারপর ধীরে ধীরে বহু কর্মচারী আছেন, যাঁরা বিভিন্ন ভাবে ডিপ্রাইভ আছেন, তাঁদের কথাও ভাবা হবে।”

    Government is recruiting 6,500 people, Minister Dilip Ghosh's big announcement

    আরও পড়ুন : একসময় রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ, এখন নবান্নে! বিধায়ক চন্দনা বাউরির লড়াই চোখে জল আনবে আপনার

    প্রসঙ্গত, গত ৯ মে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ। নতুন সরকারের মন্ত্রীসভায় তাঁকে পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পে নতুন গতি আসবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    Click here to Read More
    Previous Article
    একসময় রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ, এখন নবান্নে! বিধায়ক চন্দনা বাউরির লড়াই চোখে জল আনবে আপনার
    Next Article
    মিলবে কড়কড়ে ৩০০০, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment