Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নির্বাচনের প্রাক্কালে প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী, কোথায় কোথায় হবে মোদীর সভা ?

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই বিধানসভা নির্বাচন‌। ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে কোচবিহার-সহ উত্তরবঙ্গে গুরুত্ব দিচ্ছে বিজেপি (BJP)। দলের তরফে জানা হয়েছে, কোচবিহারের ৮টি ও আলিপুরদুয়ারের ৫টি মিলিয়ে মোট ১৩টি আসনে বিজেপির সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী।

    মোদীর (Narendra Modi) বিজয় সংকল্প সভা

    কোচবিহারের রাসমেলা ময়দান দিয়ে শুরু হবে মোদীর যাত্রা। আজ, ৫ই এপ্রিল রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’ করবেন প্রধানমন্ত্রী। এদিন উত্তরবঙ্গে মোদীর আর কোনো সভা নেই। তবে আরও বেশ কিছু সভা করবেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, আগামী ৯ই এপ্রিল প্রধানমন্ত্রী হলদিয়া, সিউড়ি ও আসানসোলে পরপর তিনটি সভা করবেন। এরপর ১০ ই এপ্রিল শিলিগুড়িতে রয়েছে নরেন্দ্র মোদীর রোড শো।

    নির্বাচনের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। এর আগে বাংলায় এসে ব্রিগেডে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী।
    সেখান থেকেই তৃণমূল সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে সাধারণ মানুষকে বার্তা দিয়েছিলেন। আজ কোচবিহারের প্রচার সভা থেকে কী বার্তা দেন প্রধানমন্ত্রী এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

    আজ, রবিবার দিল্লি থেকে সরাসরি হাসিমারা এয়ারবেসে নামবেন নরেন্দ্র মোদী। হাসিমারা থেকে হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে আসবেন তিনি ‌। বিকেল সওয়া চারটে নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে সড়কপথে কোচবিহার রাসমেলা ময়দান প্রাঙ্গণে পৌঁছবেন। সভার পর কোচবিহার বিমানবন্দরে ফিরে আসবেন। তারপর বিশেষ বিমানে প্রধানমন্ত্রী গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন।

    Prime Minister Narendra Modi's first meeting in the state before elections

    আরও পড়ুন : চাকরির পথে আর এক ধাপ! WBBPE জানাল ইন্টারভিউয়ের তারিখ

    রাসমেলা ময়দানে প্রচারসভার মোট তিনটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ( Narendra Modi) । মোদীর সুরক্ষার জন্য বিমানবন্দর থেকে রাসমেলা ময়দানের সড়কপথের দু’ধারে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তার দিকে নজর রেখেছে কেন্দ্রীয় বাহিনী, জেলা পুলিশ প্রশাসন‌। আশেপাশের এলাকাতেও চলছে কড়া নজরদারি‌। সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভিড় কমাতে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    তুমুল দুর্যোগ শুরু! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির জোড়া সতর্কতা আগামী দু’ঘণ্টায়
    Next Article
    'সরকারের পরিবর্তন না হলে পরবর্তীতে আমাদেরই সমস্যা হবে' কোচবিহারে Modi-র সভা থেকে হুঙ্কার GEN-Z দের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment