Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নির্মাণে ব্রেক টানল সরকার, কলকাতাসহ কোন কোন এলাকায় জারি হল নিষেধাজ্ঞা?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ তারাতলায় নির্মাণ সংক্রান্ত বিপর্যয়ের পর এবার কড়া পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনার তদন্তে বেশ কিছু গুরুতর তথ্য সামনে আসার পর কলকাতা ও আশপাশের কয়েকটি এলাকায় আপাতত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে পুরনো ও নতুন বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখতে বিশেষ অডিটের ব্যবস্থাও করা হচ্ছে।

    নির্মাণকাজে ৪ সপ্তাহের নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, আগামী চার সপ্তাহ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার সমস্ত নির্মীয়মাণ কাজ বন্ধ থাকবে। শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলিতে কাজ চলতে পারবে। কলকাতার পাশাপাশি রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সোনারপুর এবং বারুইপুর পুর এলাকাতেও এই নির্দেশ কার্যকর হবে বলে জানান তিনি।

    সব প্ল্যান খতিয়ে দেখতে গঠন হচ্ছে বিশেষ কমিটি

    মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, রাজ্যের বিভিন্ন নির্মাণ প্রকল্পের প্ল্যান ও অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হচ্ছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজেশ পাণ্ডে।

    কমিটিতে আরও থাকছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, নগরপাল অজয় নন্দ, পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে, শ্রম দফতরের সচিব রচনা ভগত, পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার, কেএমসির ডিজি বিল্ডিং এবং দমকলের ডিজি।

    আইআইটির বিশেষজ্ঞও থাকছেন তদন্তে

    নির্মাণ সংক্রান্ত বিষয়গুলি আরও ভালোভাবে খতিয়ে দেখতে খড়্গপুর আইআইটির অধ্যাপক দামোদর মাইতিকেও আনা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর কথায়, আইআইটির ডিরেক্টর নিজেই অধ্যাপক মাইতির নাম সুপারিশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, শুধু বর্তমানে তৈরি হওয়া বিল্ডিং নয়, তৃণমূল আমলে তৈরি হওয়া ভবনগুলির প্ল্যানও পরীক্ষা করা হবে। নির্মীয়মাণ প্রকল্পগুলির নকশাও অডিট করা হবে।

    তিনি (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দেন, অডিট শেষ হয়ে প্রয়োজনীয় সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কোনও প্রকল্পে কাজ শুরু করতে দেওয়া হবে না। নিয়ম ভাঙার প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

    তদন্তে কী তথ্য উঠে এল?

    তারাতলা বিপর্যয়ের তদন্তে নেমে সরকারের হাতে কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট নির্মাণের প্ল্যানের মধ্যেই শুরু থেকে সমস্যা ছিল। তা সত্ত্বেও সেই প্ল্যান অনুমোদন পেয়েছিল। বিধানসভায় সেই সংক্রান্ত নথিও দেখান তিনি।

    Suvendu Adhikari reveals Crores of rupees in schemes corruption in tmc rule

    আরও পড়ুনঃ ‘PMSHRI’ স্কুল নিয়ে বড় আপডেট! ৮৫০ স্কুলের তালিকা প্রায় প্রস্তুত, কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় রাজ্য

    মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দাবি, অতীতে নেওয়া কিছু ভুল সিদ্ধান্তের ফলই এখন রাজ্যকে ভোগ করতে হচ্ছে। সেই কারণেই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্মাণ সংক্রান্ত সমস্ত নথি ও অনুমোদন প্রক্রিয়া নতুন করে খতিয়ে দেখা হবে।

    Click here to Read More
    Previous Article
    তারাতলায় উদ্ধারকাজের তদারকিতে ঘটনাস্থলে হুমায়ুন কবির
    Next Article
    তারাতলা দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তার ঘোষণা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment