Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিরাপদ ভোটে জোর! বাংলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করলেন রাজ্যপাল

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফার ভোটদান নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল লোকভবন। রাজ্যপাল আরএন রবির উদ্যোগে চালু হল ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন। ভোট সংক্রান্ত কোনও সমস্যা, অভিযোগ বা তথ্য জানতে এবার সরাসরি যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। ভোটের সময় যাতে কেউ ভয় বা চাপের মধ্যে না থাকেন, সেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে।

    ভোটের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন (West Bengal Assembly Election 2026)

    রাজ্যপাল আরএন রবির তরফে জানানো হয়েছে, এই পরিষেবার মূল উদ্দেশ্য হল ভোটারদের পাশে থাকা এবং ভোট প্রক্রিয়া চলাকালীন যেকোনও সমস্যায় দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া। অর্থাৎ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট (West Bengal Assembly Election 2026) দিতে পারে তার জন্যই ‘ডেডিকেটেড ২৪x৭ সিটিজেন হেল্পলাইন’ চালু করা হয়েছে।

    লোকভবনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অভিযোগ, কোনও ধরনের বাধা, নিরাপত্তা সমস্যা কিংবা তথ্য জানার প্রয়োজন হলে এই হেল্পলাইনের মাধ্যমে সাহায্য পাওয়া যাবে। বিশেষ করে সংবেদনশীল এলাকা বা গ্রামাঞ্চলের ভোটারদের জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

    লোকভবনের প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হেল্পলাইন আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ শুধু ভোটের দিন নয়, ভোটের পরেও কিছুদিন মানুষ এই পরিষেবার সুবিধা পাবেন। নির্বাচন-পরবর্তী কোনও সমস্যা বা অভিযোগ থাকলেও যোগাযোগ করা যাবে।

    এদিকে নির্বাচন কমিশনও ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কড়া করেছে। বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি নজরদারি ও এরিয়া ডমিনেশনও চলছে। তার মধ্যেই লোকভবনের এই উদ্যোগ ভোটারদের মধ্যে বাড়তি ভরসা তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    Download Voter Card in just a few minutes

    আরও পড়ুনঃ ভোটের আগে ফেসবুক-গুগলে কোটি টাকার প্রচার, কোন দল কত খরচ করল জানেন?

    বিশেষজ্ঞদের একাংশের মতে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সাধারণ মানুষ যাতে ভয় ছাড়াই ভোট (West Bengal Assembly Election 2026) দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

    Click here to Read More
    Previous Article
    প্রাক নির্বাচনী সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ! জোড়া রিপোর্ট কমিশনে, কী জানালেন CEO মনোজ আগরওয়াল?
    Next Article
    সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাংলায় এসে পরিবর্তনের ডাক দেবার অনুরোধ এস.এস আলমের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment