Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    NEET প্রশ্নফাঁস রুখতে আকাশপথে কড়া পাহারা! Mi-17 হেলিকপ্টার নামাল বায়ুসেনা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : নিট-ইউজি ২০২৬-এর (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। সেই ঘটনার জেরে কেন্দ্রীয় সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার ২১ জুন নির্ধারিত পুনঃপরীক্ষাকে ঘিরে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।

    নিট (NEET) প্রশ্নপত্র ঘিরে নিরাপত্তা

    পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্বে এবার যুক্ত করা হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে। দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে Mi-17 হেলিকপ্টার-সহ একাধিক সামরিক বিমান ব্যবহার করা হবে। জানা গিয়েছে, দেশের ১৮টি কেন্দ্র থেকে প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রগুলির উদ্দেশে পাঠানো হবে। প্রশ্নপত্র যাত্রাপথে কোনওভাবে যাতে হাতবদল না‌ হয় বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা না তৈরি হয়, তার জন্য প্রতিটি ধাপে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

    এবার শুধু পরিবহণ নয়, প্রশ্নপত্র তৈরির গোটা প্রক্রিয়াকেও কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। প্রশ্নপত্র প্রস্তুতকারক, মডারেটর এবং অনুবাদকদের একটি বিশেষ সুরক্ষিত স্থানে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের বাইরের জগতের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন থাকবে। মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহারের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    নিরাপত্তা সূত্রের দাবি, যেসব এলাকায় অল্প সময়ে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া প্রয়োজন হবে, সেখানে সরাসরি বায়ুসেনার হেলিকপ্টার বা সামরিক বিমান ব্যবহার করা হবে। এতে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে প্রশ্নপত্রের গোপনীয়তাও আরও সুরক্ষিত থাকবে। পরীক্ষার দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

    উল্লেখ্য, প্রশ্নপত্র মুদ্রণ, সংরক্ষণ, পরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রে বিতরণ—প্রতিটি ধাপের জন্য আলাদা পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবে একাধিক নিরাপত্তা সংস্থা। প্রয়োজন হলে অতিরিক্ত সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগ সামনে আসার পরই NEET-UG ২০২৬-এর মূল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার প্রশাসন স্বচ্ছতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

    Tight security in the airspace to prevent NEET question leaks

    আরও পড়ুন : বাংলায় CBI তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! জারি বিজ্ঞপ্তি

    জানা‌ যাচ্ছে, Mi-17 একটি রাশিয়ান নির্মিত মাঝারি ক্ষমতার হেলিকপ্টার, যা প্রায় ৪ টন পর্যন্ত মালপত্র বহন করতে সক্ষম। প্রতিকূল আবহাওয়াতেও কার্যকরভাবে উড়তে পারায় সংবেদনশীল ও গোপনীয় সামগ্রী পরিবহণের ক্ষেত্রে এই হেলিকপ্টারকে অত্যন্ত নির্ভরযোগ্য বলে মনে করা হয়। NEET পুনঃপরীক্ষায় এবার নিরাপত্তার ক্ষেত্রে নেওয়া হচ্ছে একের পর এক ব্যতিক্রমী পদক্ষেপ।

    Click here to Read More
    Previous Article
    রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন স্নাতকেরা
    Next Article
    পশ্চিম এশিয়ায় ফের শুরু সংঘাত! ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ কেন্দ্রের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment