Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    NCPI-এর ৫ সাংসদকে নিয়ে দীর্ঘ বৈঠক! কাকলি-সুদীপ-জুনদের সঙ্গে কী আলোচনা মুখ্যমন্ত্রীর?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন NCPI-এর পাঁচ সাংসদ (NCPI MPs)। এদিনের বৈঠকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, জগদীশ বসুনিয়া, মালা রায় এবং জুন মালিয়া। এক ঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেন। পুরভোটের ঠিক আগেই এনসিপিআই এর তার সংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। নানা মহলে প্রশ্ন উঠছে বৈঠকে ঠিক কী কী আলোচনা হয়েছে।

    NCPI-এর পাঁচ সাংসদের (NCPI MPs) সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে কী আলোচনা ?

    সূত্রের খবর, নিজেদের সংসদীয় এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একাধিক বিষয় তুলে ধরেন সাংসদরা। কোন কোন উন্নয়নমূলক কাজ এগোচ্ছে, কোথায় আরও সরকারি সহযোগিতার প্রয়োজন এবং আগামী দিনে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে—এসব নিয়েই মূলত কথাবার্তা হয়।

    এর মধ্যেই কাকলি ঘোষ দস্তিদারের নবান্নে আসার আর একটি বিষয় সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান তিনি। বিশেষ করে কুণাল ঘোষের একটি পোস্টকে কেন্দ্র করেই তাঁর আপত্তি বলে সূত্রের খবর।

    উল্লেখ্য, কোন নির্দিষ্ট পোস্ট বা মন্তব্যকে কেন্দ্র করে কাকলির অভিযোগ, সেই বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তাঁর বক্তব্যের মূল নিশানা কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া মন্তব্য বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন কাকলি। সেখানে তিনি লেখেন, “আজ ফেসবুক ও টুইটারে পোস্ট করে IT সেল থেকে যে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিলাম। উনি যথাযত শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।”

    know what was discussed during the meeting between CM and NCPI Mps

    আরও পড়ুন :মহালয়ায় ইডেনে মহাধামাকা! ১০ হাজার ঢাকের তালে পুজোর উদ্বোধন, চক্ষুদান করতে পারেন মোদী

    কাকলির অভিযোগের প্রেক্ষিতে কী ধরনের প্রশাসনিক পদক্ষেপ করা হয়, তা এখনও স্পষ্ট নয়। তবে একই দিনে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং পরে পাঁচ NCPI সাংসদের সঙ্গে দীর্ঘ বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কাকলির অভিযোগের পর প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, এখন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    রেস্তোঁরার পর এবার ওষুধের দোকানে অভিযান! কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি
    Next Article
    'দেশ থেকেও ক্ষমতাচ্যুত হবে বিজেপি, রেজিনগর থেকে ছেলেই জিতবে!'- বিস্ফোরক দাবি হুমায়ুনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment