Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেস্তোঁরার পর এবার ওষুধের দোকানে অভিযান! কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: খাদ্যে ভেজালের রেশ কাটতে না কাটতে এবার ওষুধের (Drug Control) কারচুপি বড়সড়ো চক্র ভেস্তে দিতে ময়দানে নামল প্রশাসন। বুধবার সকাল থেকেই উত্তর কলকাতার ব্যবসার প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় শুরু হয় কলকাতা পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ আধিকারিকদের চিরুনি তল্লাশি।

    কলকাতায় জাল ওষুধের বিরুদ্ধে বড় অভিযান (Drug Control)

    একদিকে যেমন খাদ্যদ্রব্যের গুণগত মান বিচারের জন্য শহরে একাধিক রেস্তোরাঁ ও খাবারের দোকানে তল্লাশি চড়ালিয়ে লাইসেন্স বাতিল করা হয়েছে। তেমনই এবার জাল ওষুধের ওপর নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন (Drug Control)।

    Drug Control major crackdown on counterfeit medicines in Kolkata

    আরও পড়ুন: সাদা নয়, নীল আধার কার্ড! কাদের দেওয়া হয়, কেন দেওয়া হয় এবং কী কাজে লাগে জেনে নিন

    একদিকে শহরের একাধিক জায়গায় যেমন হানা দিয়েছে ড্রাগ কন্ট্রোলের। অপরদিকে বুধবার বড়বাজারে কে বি ড্রাগস, এম এস লাইভ সহ একাধিক ওষুধ ব্যবসায়ী হোলসেলার ও ডিস্ট্রিবিউটারদের নথি খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে সেখানকার ওষুধ খতিয়ে দেখা হয়েছে।

    পাশাপাশি নিষিদ্ধ কিংবা জাল ওষুধ বিক্রয়ের কাজ চলছে কিনা। সেই বিষয়ক হতে দেখা হয়। এছাড়া কলকাতা ৩৯ এর ৫ নম্বর কুষ্টিয়া রোডের রাজ্য ড্রাগ কন্ট্রোল হানা দিয়েছে।

    রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, বিশ্বস্ত সূত্রের খবর পাওয়া যায় জাল ওষুধের লেনদেন চলছে ওই সকল জায়গায়। আর সেই তদন্ত করতে কলকাতার এই দুই জায়গায় রাজ্য ড্রাগ (Drug Control) কন্ট্রোলের দুটি টিম নেমেছে ইতিমধ্যে।

    Click here to Read More
    Previous Article
    হুগলিতে মমতার সভায় গ্রিন সিগন্যাল! একাধিক শর্ত বেঁধে বড় নির্দেশ হাইকোর্টের
    Next Article
    NCPI-এর ৫ সাংসদকে নিয়ে দীর্ঘ বৈঠক! কাকলি-সুদীপ-জুনদের সঙ্গে কী আলোচনা মুখ্যমন্ত্রীর?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment