Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নাম থেকে ‘ধাম’ সরেছে! দিঘা জগন্নাথ মন্দিরে এবার কোন রীতি মেনে পুজো-পাঠ হবে?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ দিঘা জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) সূচনালগ্ন থেকে নাম-বিতর্ক দেখা দেয়। সৈকত শহরের এই মন্দিরের নামের পাশে ‘ধাম’ জুড়তেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে থাকে। অবশেষে মঙ্গলবার দিঘা জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    এবার মন্দিরে কোন রীতি মেনে পুজো হবে? | Digha Jagannath Temple

    মঙ্গলবার কলকাতায় এসেছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই নিয়ে মায়াপুর ইসকনেও আলোচনা করা হয়েছে। আমরা কাগজপত্র দেখেছি। সংশ্লিষ্ট অনুমোদনে রাজ্যের পূর্বতন সরকার শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নামে বলা হয়েছে। টেকনিক্যালি কালচারাল সেন্টারের নামে বানানো হয়েছে, মাঝে ধাম শব্দটা ঢুকিয়ে দিয়েছে। তাই এবার দিঘার জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে”।

    আরও পড়ুনঃ আজই হবে বড় কিছু? সব ‘খেলা’ ঘুরিয়ে দিতে পারেন মমতার আস্থাভাজন ফিরহাদ

    শুভেন্দু আরও বলেন, “এবার থেকে সম্পূর্ণ কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র এবং যেখানে ঈশ্বরের পুজো হয়, সেই স্থাপত্যটি শ্রী জগন্নাথদেব মন্দির নামে পরিচিত হবে। সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং আমাদের শাস্ত্রে প্রভু জগন্নাথদেবের পুজো-পাঠের যে পরম্পরা রয়েছে, সেই মেনে  সম্পূর্ণ পুজো-পাঠ করা হবে”।

    এককথায়, নাম থেকে ‘ধাম’ শব্দ বাদ গেলেও পুজোর নিয়ম ও এই মন্দিরের ধর্মীয় গুরুত্ব একই থাকছে। দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্যরা জানান, রোজ নির্দিষ্ট নিয়ম মেনে এখানে পুজো ও আরতি হবে। এছাড়া পুরী জগন্নাথ ধামের নিয়ম মেনে পুজোর সকল আচার-অনুষ্ঠান এবং রীতিনীতি পরিচালিত হবে।

    Digha Jagannath Temple 4

    বর্তমানে দিঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির। ধর্মীয় দিক থেকেও এই স্থানটির গুরুত্ব ব্যাপক। সম্প্রতি সরকারের তরফে নাম থেকে ‘ধাম’ শব্দ সরানো হলেও দিঘা জগন্নাথ মন্দিরের ধর্মীয় গুরুত্ব এক ফোঁটাও কমেনি।

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মান কার্ড আছে? আপনার জেলার কোন হাসপাতালে মিলবে ফ্রি চিকিৎসা, মোবাইলে এই ভাবে দেখে নিন
    Next Article
    নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার নজির গড়লেন মোদী! বিশ্বমঞ্চে শুভেচ্ছার বন্যা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment