Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ম্যাচের শেষে জার্সি চাইছিলো, কিন্তু খেলার সময়…..’, কেপ ভার্দের ফুটবলারদের ওপর রেগে আগুন মেসি

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সেরা খেলাটি উপহার দিয়েছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (Argentina vs Cape Verde)। ভোজিনহা, দুয়াতে-দের চোয়াল চাপা লড়াই ব্যর্থ করে শেষ ষোলো পর্যায়ে পৌঁছেছে লা অ্যালবিসিলেস্তেরা। লিওনেল মেসিরা (Lionel Messi) ম্যাচ জিতলেও গোটা পৃথিবীর মন জিতে নিয়েছেন কেপ ভার্দের ফুটবলাররা।

    মেসির কাছে জার্সি চেয়েছিলেন কেপ ভার্দের ফুটবলাররা:

    ম্যাচ শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে কান্নায় ভেঙে পড়েন বেশ কিছু কেপ ভার্দের ফুটবলাররা। কিন্তু তার মাঝেও অনেক নিজেকে সামলে নিয়ে সৌজন্য বিনিময় করে আর্জেন্টিনার ফুটবলারদের সাথে। তারই মাঝে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কাছে গিয়ে সেলফি ও তার জার্সির জন্য আবেদন করেন আফ্রিকার ছোট্ট দেশটির কিছু ফুটবলার।

    এই প্রসঙ্গে ম্যাচের পরে মেসি নিজের মনের ভাব ব্যক্ত করেছেন। মেসি সরাসরি জানিয়েছেন যে ম্যাচ শেষ হওয়ার পর কিছু ফুটবলার এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তার কাছ থেকে জার্সি বা সেলফি প্রার্থনা করেন। কিন্তু ম্যাচ চলাকালীন চিত্রটা এমন ছিল না।

    আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে পর্তুগালকে জিতিয়েও চোখে জল রোনাল্ডোর! কেন? শুনলে মন ভাঙবে

    মেসি সরাসরি জানিয়েছেন যে ম্যাচের মধ্যে তাকে বেশ কয়েকবার বিপজ্জনক ট্যাকেল করেছেন কেপ ভার্দের ফুটবলাররা। এক ইঞ্চি জায়গাও তাকে ছাড়া হয়নি। প্রমাণস্বরূপ ম্যাচের পর মেসির কপালে রক্ত জমা ক্ষতচিহ্নও দেখা গিয়েছে। তবে কেপ ভার্দে আগ্রাসী ফুটবল খেললেও মেসি নিজের কাজটা করে গিয়েছেন। চলতি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৭ গোল করে ফেলেছেন তিনি।

    আরও পড়ুন: ২৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে টিকিট! ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ গিয়ে চড়ছে প্রত্যাশার পারদ, ভিনি নাকি হাল্যান্ড, নজরে কে?

    তবে মেসির মুখে ৫ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট দেশটির প্রশংসাও শোনা গিয়েছে। মেসি সরাসরি জানিয়েছেন, “আমরা জানতাম লড়াইটা সহজ হবে না। ওরা স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছিল। এদিনও মনে হয়েছে যেন ওরা যুদ্ধ করতে মাঠে নেমেছে। কেপ ভার্দে সত্যিই একটি অসাধারণ দল। তাদের খেলার ধরন আমাদের মুগ্ধ করেছে। তারা দুর্দান্ত ফুটবল খেলেছে এবং ম্যাচটি দারুণ উপভোগ্য ছিল। আমাদের জন্য এটি সত্যিই একটি কঠিন ম্যাচ ছিল।” পরবর্তী ম্যাচে মিশরের বিরুদ্ধে মাঠে নামার আগে আপাতত স্বস্তিতে আর্জেন্টিনার ভক্তরা।

     

    Click here to Read More
    Previous Article
    কথা রাখলেন মুখ্যমন্ত্রী, স্বচ্ছ নিয়োগের উদ্দেশ্যে স্কুল সার্ভিস কমিশন নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
    Next Article
    E20 পেট্রোলের পর এবার ডিজেলে আইসোবিউটানল মেশানোর পরিকল্পনা! কী জানালেন নিতিন গড়করি?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment