Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কথা রাখলেন মুখ্যমন্ত্রী, স্বচ্ছ নিয়োগের উদ্দেশ্যে স্কুল সার্ভিস কমিশন নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে একাধিকবার নিয়োগ পরীক্ষা হলেও দুর্নীতি ঢুকে গিয়েছিল মজ্জায় মজ্জায়! যার ফলে পালা বদল হয়েছে। আর এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেও জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) গড়ে তোলা হবে ইউপিএসসি এর মত করে। থাকবে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, হলও তেমনটাই। এসএসসি এর চেয়ারম্যান পদে বসলেন IAS দুষ্মন্ত নারিয়ালা।

    স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান ঘোষণা শুভেন্দুর

    আজ শনিবার, নিজের অফিসিয়াল ফেসবুক পেকেজে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানিয়েছেন, রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল এই যে নিয়োগ পক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে ও নিয়োগ কিমশনগুলিকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে UPSC এর স্টাইলে সাজানো হবে পরিকাঠামো। সেই অনুযায়ী অর্থমন্তীর বাজেট বক্তব্যে নিয়োগের কথা ঘোষণা হলে তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা হবে না। আমাদের সরকার (BJP সরকার) সেই প্রতিশ্রুতি পালনে বদ্ধ পরিকর।

    কে হল School Service Commission এর নতুন Chairman?

    এখানেই শেষ নয় তিনি আরও লিখেছেন, সেই লক্ষ পূরণের জন্যই আমরা আজ একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। সেটা হল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্যের এক অভিজ্ঞ ও বরিষ্ঠ IAS অফিসার শ্রী দুষ্মন্ত নারীয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসানো হল।

    আরও পড়ুনঃ এক ক্লিকেই হবে সব কাজ? যুগান্তকারী e vidhan এর সুবিধা আসছে পশ্চিমবঙ্গের বিধানসভায় 

    অবশ্য রাজ্যের পূর্ববর্তী সরকার ও তার দুর্নীতি নিয়ে শোনাতেও বাকি রাখেননি মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, গত সকারের আমলে সরকারি প্রতিষ্ঠানের যে দুর্নীতি হয়েছে সেটা কোনোমতেই মেনে নেওয়া হবে না পশ্চিমবঙ্গে। যারা যোগ্য ও মেধাবী প্রার্থী তাদের চাকরি সুরক্ষিত করতে ও নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়াটাই আমাদের লক্ষ্য।

    আরও পড়ুনঃ অগাস্ট থেকেই বন্ধ গ্যাসের ভর্তুকি, কারা হবে বঞ্চিত? আগেই দেখে নিন

    প্রসঙ্গত, ভোটের আগে শেষ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন সিদ্ধার্থ মজুমদার। ভোটে তৃণমূল গো হারা হারতেই পদত্যাগ করেন তিনি। তৃণমূলের শাসনকালে দুর্নীতি প্রকাশ্যে আসতে হাইকোর্টের আদেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকাদের। এমন কঠিন সময়েই সংস্থার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ। তবে এবার আশা করা হচ্ছে নতুন চেয়ারম্যানই নতুন দিশা দেখবেন।

    Click here to Read More
    Previous Article
    নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকলে পিএম সূর্য ঘর যোজনায় আবেদন করা যাবে? নিয়ম জানুন
    Next Article
    ‘ম্যাচের শেষে জার্সি চাইছিলো, কিন্তু খেলার সময়…..’, কেপ ভার্দের ফুটবলারদের ওপর রেগে আগুন মেসি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment